advertisement

লকডাউনে বেকার! পেটের দায়ে এই বলিউড অভিনেতা রাস্তায় ফল বেচছেন

Last Updated:
#নয়াদিল্লি: করোনা ভাইরাসে যত না মৃত্যু হচ্ছে দেশজুড়ে, তার চেয়েও বেশি মানুষ হয়তো না খেয়ে মারা যাচ্ছে৷ কোটি কোটি মানুষ কর্মহীন, সর্বহারা৷ তারই একটি উদাহরণ হলেন বলিউডের এই অভিনেতা৷ আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' ছবিতে কাজ করেছিলেন সোলাঙ্কি দিবাকর৷ অসাধারণ ওই অভিনেতা এখন কর্মহীন৷ পেটের দায়ে রাস্তায় ফল বিক্রি করছেন৷
ড্রিম গার্ল ছবির একটি দৃশ্যে আয়ুষ্মান খুরানা ও অণু কাপুরের সঙ্গে সোলাঙ্কি দিবাকর ড্রিম গার্ল ছবির একটি দৃশ্যে আয়ুষ্মান খুরানা ও অণু কাপুরের সঙ্গে সোলাঙ্কি দিবাকর
সংবাদ সংস্থা ANI-কে সোলাঙ্কি জানিয়েছেন, লকডাউনে সব ছবির শ্যুটিং বন্ধ৷ কাজ নেই৷ বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই৷ পরিবারকে খাওয়াতে হবে৷ তাই ফল বিক্রিই বেছে নিয়েছেন৷
advertisement
advertisement
তিনি আরও জানান, প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের একটি ছবির শ্যুটিং শুরু হওয়া কথা ছিল৷ কিন্তু ঋষি কাপুরের মৃত্যু ও করোনা ভাইরাসের জেরে প্রজেক্ট বাতিল হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, 'তাও যদি লকডাউন না হত, মুম্বইয়ে হয়তো ছোটখাটো রোল পেয়ে যেতাম৷ আমার খুব আপশোস, ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পারলাম না৷ যদি করোনা ও লকডাউন না থাকত, ওই ছবিতে আমি কাজ করতাম৷'
advertisement
২৫ বছর ধরে দিল্লির বাসিন্দা সোলাঙ্কি৷ প্রতিদিন খুব ভোরে ওখলা মাণ্ডিতে চলে যান ফল কিনতে৷ তারপর রাস্তায় বিক্রি শুরু করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনে বেকার! পেটের দায়ে এই বলিউড অভিনেতা রাস্তায় ফল বেচছেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement