advertisement

মু্ক্তির প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল ‘বাঘি ২’

Last Updated:
#কলকাতা: মুক্তির প্রথম দিনেই কামাল দেখিয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত ‘বাঘি ২’ ৷ এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল ৷ মুক্তির পর উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল ৷ প্রথম দিনের ব্যবসার নিরিখে বহু মাল্টি স্টারার হিন্দি ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘বাঘি ২’ ৷ জানা গিয়েছে, মাত্র একদিন এই ছবি ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে ৷
মারকাটারি অ্যাকশন সঙ্গে টাইগার শ্রফ এবং দিশা পাটানির চুটিয়ে ড্যান্স পারফরম্যান্স এই ছবির ইউএসপি বলছেন ফিল্মি বোদ্ধারা ৷ শোনা যাচ্ছে, প্রথমদিনের ব্যবসার নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে ‘বাঘি ২’ ৷ ট্রেড বিশেষজ্ঞদের মতে এই সপ্তাহে পরপর তিনদিন ছুটি থাকায় আরও কিছু ব্যবসা করবে এই ছবিটি ৷
advertisement
advertisement
একই সঙ্গে টাইগারের ফ্যানের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ৷ সেই দিকটাও ফেলতে পারছেন না ফিল্মি সমালোচকরা ৷ ২০১৬-য় মুক্তি পাওয়া ছবি ‘বাঘি’-র সিকোয়েল এই ‘বাঘি ২’। টাইগার-দিশা ছাড়াও এতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল। আজ গুড ফ্রাইডের ছুটি থাকায় ছবিটির বক্স অফিসে ঝনঝনানি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
advertisement
‘বাঘি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মু্ক্তির প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল ‘বাঘি ২’
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement