advertisement

মা হয়ে এই প্রকৃত সত্যটি বুঝেছেন অনুষ্কা, এতদিন পরে তা প্রকাশ্যে আনলেন

Last Updated:

গত ১১ জানুয়ারি কোহলি পরিবারে এসেছে নতুন সদস্য । মেয়ের নাম তাঁরা রেখেছেন ভামিকা । মা দুর্গার নামে এই নামকরণ ।

#মুম্বই: সদ্যই মা হয়েছেন তিনি । কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলি-নায়িকা অনুষ্কা শর্মা কোহলি । গত ১১ জানুয়ারি কোহলি পরিবারে এসেছে নতুন সদস্য । মেয়ের নাম তাঁরা রেখেছেন ভামিকা । মা দুর্গার অপর নাম ভামিকা । বিশ্বের সমস্ত শক্তির উৎস, মা দুর্গার নামে নাম রেখেছেন তাঁরা ।
মা শব্দটা যতটা ছোট, ততটা কিন্তু সহজ নয় । মা কথার আক্ষরিক অর্থ আরও গভীর । মা হওয়ার পর বোঝা যায় সেই ডাকটার তাৎপর্য । যেমন বুঝলেন অনুষ্কা । সদ্যই মা হয়েছেন তিনি । আর তাই মায়ের স্বার্থত্যাগ, মায়ের অবদানগুলো আরও গভীরে অনুধাবন করতে পারলেন নায়িকা ।
আজ আন্তর্জাতিক নারী দিবস । আজকের দিনটা প্রতিটা মেয়ের কাছেই গুরুত্বপূর্ণ । আর অবশ্যই প্রতিটি মায়ের কাছেও এই দিনের অনেক বড় অবদান রয়েছে । বিশেষ এই দিনটায় নিজের মায়ের কথা মনে পড়ল অনুষ্কার । মা কতটা নিজের সন্তানের জন্য ত্যাগ করেন সে কথাই তাঁর কথার প্রতিটি ছত্রে ধরা পড়েছে ।
advertisement
advertisement
advertisement
এ দিন মায়ের সঙ্গে একটি ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা । সেই ছবির ক্যাপশনে নিজের উপলব্ধির কথাই শেয়ার করেছেন নায়িকা । লিখেছেন, ‘‘আসুন আজকের দিনটা আমরা তাঁদের জন্য পালন করি যাঁরা আমাদের শক্তির উৎস । যাঁরা সব সময় আমাদের পাশে থেকেছে । আমাদের ভালর জন্য যাঁরা নিজেদের ভেঙে নতুন করে গড়েছেন বারবার । যাঁদের ছাড়া আমাদের কোনও অস্বিত্ব নেই ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মা হয়ে এই প্রকৃত সত্যটি বুঝেছেন অনুষ্কা, এতদিন পরে তা প্রকাশ্যে আনলেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement