advertisement

আলিয়া-দীপিকাকে ছাপিয়ে IMDB-র তালিকায় শীর্ষে 'দিল বেচারা' নায়িকা সঞ্জনা সঙ্ঘী, শুভেচ্ছার বন্যা

Last Updated:

‘দিল বেচারায়’ সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে কিজি বাসু চরিত্রে অভিনয় করেন সঞ্জনা সঙ্ঘী। এ বার সবাইকে ছাপিয়ে আইএমডিবি-র তালিকায় শীর্ষ স্থানে জায়গা করে নিলেন চব্বিশ বছরের সঞ্জনা।

#মুম্বই: ‘দিল বেচারায়’ সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে কিজি বাসু চরিত্রে অভিনয় করেন সঞ্জনা সঙ্ঘী। এ বার সবাইকে ছাপিয়ে আইএমডিবি-র তালিকায় শীর্ষ স্থানে জায়গা করে নিলেন চব্বিশ বছরের সঞ্জনা।
চলতি বছরে লকডাউনের জেরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ওয়েবসিরিজ ও সিনেমা দেখার প্রবণতা বৃদ্ধি পায়। অনেক দিন সিনেমা হল গুলি বন্ধ থাকার দরুন মাথায় হাত পড়েছিল ডিরেক্টরদের। অনেকেই তাঁদের ছবি অ্যামাজন প্রাইম, নেটফ্লিস্ক এর মতন অনালাইন স্ট্রিমিং গুলিতে রিলিজ করেন। এর সঙ্গে কিছু মন ভাল করে দেওয়া ওয়েব সিরিজও রিলিজ হয়েছে।
advertisement
সেই জন্য এই প্রথম বার আইএমডিবি ভারতীয় তারকাদের স্বীকৃতি দিচ্ছে যাদের কেরিয়ারে চলতি বছর বিশেষ ভাবে ছাপ রেখেছে। বৃহস্পতিবার ১০ জন সেরা অভিনেতার একটি তালিকা প্রকাশ করা হয়। সঞ্জনার পর তালিকায় যথাক্রমে ‘মির্জাপুর ২’-এর ঈশা তলওয়ার, হর্ষিতা গৌর, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অহনা কুমরাড় মতন অভিনেত্রীরা রয়েছেন।
advertisement
‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষাদ মেহেতা স্টোরি’-এর শ্রেয়া ধন্বন্তরি এই তালিকায় রয়েছেন ছ’নম্বরে। এ ছাড়াও তালিকায় তৃপ্তি ডিমরি, জয়দীপ আহলাওয়াত, নিত্যা মেনন এবং নীহারিকা লাইরা দত্তের মতন নায়িকারা রয়েছেন।
advertisement
আইএমডিবি বিশ্বের সব চেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এখানে চলচ্চিত্র ও ওয়েব সিরিজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গুলি সহজেই মেলে। এই তালিকাটি তৈরি করতে আইএমডিবির প্রো-স্টার মিটার ৱ্যাঙ্কিং ব্যবহার করা হয়েছে। ইউজাররা মাসে ২০ কোটির বেশি যে পেজ গুলো দেখেন, সেই তথ্যের উপর ভিত্তি করেই এই তালিকা বানান হয়।
Written by : Somosree Das
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আলিয়া-দীপিকাকে ছাপিয়ে IMDB-র তালিকায় শীর্ষে 'দিল বেচারা' নায়িকা সঞ্জনা সঙ্ঘী, শুভেচ্ছার বন্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement