advertisement

Akshay Kumar Bell Bottom: খিলাড়ির খেল শুরু! Bell Bottom পুরো 'পয়সা উসুল' ছবি বলছেন হলমুখো দর্শকরা

Last Updated:

প্রথম দিনই ছক্কা হাঁকিয়ে গেলেন অক্ষয় কুমার৷ খিলাড়ির খেল শুরু হল প্রথম থেকেই

#মুম্বই: মোস্ট ওয়ান্টেড বেল বটম (Bell Bottom) নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল৷ দীর্ঘ সময়ের পর বলিউডের (Bollywood film Hall Release) কোনও ছবি সিনেমা হলে মুক্তি পেল৷ তাই তো সোশ্যাল মিডিয়াতেও ছিল জোর চর্চা৷ এবং এই ছবির প্রথমিক ব্যবসার উপর নির্ভরশীল ছিল পরবর্তী পর্যায়ে বলিউডের পদক্ষেপ৷ প্রথম দিনই ছক্কা হাঁকিয়ে গেলেন অক্ষয় কুমার৷ খিলাড়ির খেল শুরু হল প্রথম থেকেই৷ ফলে করোনার কোপ ও লকডাউনের প্রভাব কাটিয়ে ফের একবার লক্ষ্মী লাভের মুখ দেখছে বলিউড৷ বেল বটম ছবি দেখে সকলেই প্রশংসা করছেন৷ সোশ্যাল মিডিয়ায় অক্ষয় ভক্তরা লিখছেন, ধন্যবাদ অক্ষয় কুমারকে সিনেমা হলে আমাদের ফিরিয়ে আনার জন্য৷
৮র দশকে হাইজ্যাকিং-এর ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি৷ অনশুল মলহোত্রা যাঁর কোড নাম বেল বটম, তিনিই এগিয়ে আসেন সকলকে উদ্ধারে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন এবং প্রমাণও করেন যে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো কখনও দেশের কথা চিন্তা করে না৷ এদের সকলের পিছনে রয়েছে ISI-র মদত৷ এর জেরে তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস গান্ধি নিজের মন্ত্রীকে বিতারিত করেন এবং বেল বটমের উপর আস্থা রাখেন৷ তাঁকেই দায়িত্ব দেওয়া হয় আন্ডারকভার মিশনের৷ এই সিক্রেট এজেন্টের ভূমিকায় অক্ষয় কুমার৷ যিনি এর আগে এই ধরণের চরিত্রে অভিনয় করেছেন৷ এবং এই ছবিতেও তিনি নিজের কাজটি যথেষ্ট নিপুণভাবেই করেছেন৷ একই ভাবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন বানি কাপুর, হুমা কুরেশি, লারা দত্ত, আদিল হুসেন৷
advertisement
ছবির গল্পও মনে ধরেছে দর্শকদের৷ এক কথায় পয়সা উসুল ছবি বলছেন তাঁরা৷ অক্ষয় কুমারের ছবি মানেই ব্লকবাস্টার হিট৷ এবারে সেই ধরা বজায় থাকছে, অন্তত প্রথমদিন দর্শক প্রতিক্রিয়া তাই বলছে৷
advertisement
করোনার আগের সময়ের থেকে ৩৫ শতাংশ ঘাটতি ধরেই ছবি মুক্তির সিদ্ধান্ত নেন প্রযোজকরা৷ ঝুঁকি নিয়েও নিজের ছবি বেল বটমের মুক্তির সিদ্ধান্ত নেন অক্ষয়৷ কারণ তিনি বিশ্বাস করেন যে এগিয়ে না এসে উপায় নেই৷ একে একে হলে ছবি মুক্তি না হলে কোনও ভাবেই এই জট ছাড়বে না৷ ফলে সাহস নিয়েই হলে ছবি মুক্তির পথে হাঁটলেন খিলাড়ি৷ তিনি মনে করেছিলেন যে বেল বটম ছবি মুক্তির আগে মুম্বইয়ে হল খোলার অনুমতি মিলবে৷ তবে তা হয়নি৷ সে কারণে গুজরাতের সুরাতে ছবির বিশেষ প্রদর্শন করেন তিনি৷ বিশেষ এই শোয়ের জন্য সাংবাদিকদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় চার্টারে৷
advertisement
গত বছর অক্ষয়ের ছবি লক্ষ্মী মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে৷ একেবারে সাড়া জাগায়নি সেই ছবি৷ একই অবস্থা হয় সলমনের রাধের ক্ষেত্রেও৷ অন্যদিকে গত বছর মার্চ মাস থেকে আটকে রয়েছে অক্ষয়ের ছবি সূর্যবংশির মুক্তি৷ যেহেতু ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন অন্যান্য বড় স্টার (অজয় দেবগণ, রণবীর সিং, ক্যাটরিনা কইফ)৷ তাই আপাতত ছবি মুক্তি নিয়ে কোনও উচ্চবাচ্চ্য করছেন না পরিচালক রোহিত শেট্টি৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি চাইছেন না ছবি রিলিজ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar Bell Bottom: খিলাড়ির খেল শুরু! Bell Bottom পুরো 'পয়সা উসুল' ছবি বলছেন হলমুখো দর্শকরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement