advertisement

হাসপাতালে ভর্তি করোনা পজিটিভ ঐশ্বর্য-আরাধ্যা, এখন কেমন রয়েছেন তাঁরা?

Last Updated:

ঐশ্বর্য ও আরাধ্যার চিকিৎসা চলছিল বাড়ি থেকেই । হোম আইসোলেশনে ছিলেন তাঁরা ।

#মুম্বই: করোনার মাঝারি উপসর্গ নিয়ে শুক্রবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বচ্চন বহু ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন । শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দু’জনেই ভাল আছেন । মা ও মেয়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে ।
গত শনি ও রবিবার জানা গিয়েছিল বচ্চন পরিবারের চার সদস্য করোনা পজিটিভ । অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যা । শুধুমাত্র জয়া বচ্চনের রিপোর্ট ছিল নেগেটিভ । পজিটিভ রিপোর্ট আসায় সঙ্গে সঙ্গেই নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ ও অভিষেক । অন্যদিকে, ঐশ্বর্য ও আরাধ্যার চিকিৎসা চলছিল বাড়ি থেকেই । হোম আইসোলেশনে ছিলেন তাঁরা ।
advertisement
গতকাল তাঁদেরও হাসপাতালে ভর্তি হতে হয় । তবে এখন তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে । অন্যদিকে, অমিতাভ ও অভিষেকও ভাল আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাসপাতালে ভর্তি করোনা পজিটিভ ঐশ্বর্য-আরাধ্যা, এখন কেমন রয়েছেন তাঁরা?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement