advertisement

করোনা টেস্ট করা হল রেখার ! ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল অভিনেত্রীকে

Last Updated:

রেখার বাংলোটি বান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে। নাম 'সি স্প্রিংস'। বিএমসির তরফ থেকে রেখার বাড়ি সহ গোটা এলাকা স্যানিটাইজ করা হয়।

#মুম্বই: কয়েক দিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের বাদশা অমিতাভ বচ্চন। শুধু বিগ বি নন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যাও করোনা আক্রান্ত। এই খবরে বলিউড সহ গোটা সিনেমা প্রেমীরা আশাহত। বিভিন্ন জায়গায় মানুষ তাঁদের সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন। এরই মধ্যে আবার সিল করা হল রেখার বান্দ্রার বাংলো। এক সিকিউরিটি গার্ড করোনা পজিটিভ হওয়ায়, সিল করা হয় তাঁর বাংলো। বান্দ্রার ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
এর পর করোনা টেস্ট করা হয় অভিনেত্রী রেখার। তাঁকেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এমনকি হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্পও লাগানো হয় তাঁর হাতে। রেখার বাংলোটি বান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে। নাম 'সি স্প্রিংস'। বিএমসির তরফ থেকে রেখার বাড়ি সহ গোটা এলাকা স্যানিটাইজ করা হয়। যদিও এখনও রেখার তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা টেস্ট করা হল রেখার ! ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল অভিনেত্রীকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement