advertisement

সন্তান’কে বুকের দুধ খাওয়ানোর ছবি পোস্ট করলেন বলি-নায়িকা কল্কি, জানালেন অনুভূতির কথা

Last Updated:

মেয়ে স্যাফো’কে প্রথম ছয় মাস শুধুই বুকের দুধ খাইয়েছেন তিনি, সে কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী ।

#মুম্বই: গতবছর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন৷ মেয়ের নাম রেখেছেন স্যাফো ৷ ২০২০-র ৭ ফেব্রুয়ারি মেয়ের জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কল্কি জানিয়ে ছিলেন, প্রায় ১৭ ঘণ্টা ধরে প্রসব যন্ত্রণা সহ্য করার পর মেয়েকে জন্ম দিয়েছেন কল্কি ৷ শুধু তাই নয়, সন্তান প্রসবের সময় ওয়াটার থেরাপিকেই কাজে লাগিয়েছিলেন কল্কি !
অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কল্কি সিদ্ধান্ত নিয়েছিলেন বাচ্চাকে প্রাকৃতিক পদ্ধতিতেই জন্ম দেবেন । তার মধ্যে ওয়াটার থেরাপির কথাই ভেবে রেখেছিলেন তিনি । কিন্তু সন্তানের জন্মের সময় প্রবল প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় তাঁকে । কল্কি জানিয়েছিলেন, একটা সময় সমস্ত আশা ছেড়ে দেন তিনি, তবে অবশেষে সব ঠিক হয়ে যায়।
View this post on Instagram

A post shared by Kalki (@kalkikanmani)

advertisement
advertisement
সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারেও বরাবরই খোলাখুলি মুখ খুলেছেন নায়িকা। ছয় মাস পর্যন্ত সন্তানের শুধুই স্তনদুগ্ধ পান করার ব্যাপারে তিনি ছিলেন সচেতন । স্যাফো’কে প্রথম ছয় মাস শুধুই বুকের দুধ খাইয়েছেন তিনি, সে কথা সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র অভিনেত্রী ।
এ বার শেয়ার করলেন সন্তান’কে স্তনদুগ্ধ পান করানোর ছবি । না নিজের ছবি নয় । কিন্তু সেই ছবির মধ্যে যেন নিজেকেই খুঁজেছেন অভিনেত্রী । মা গাভী রাস্তায় দাঁড়িয়ে স্তনপান করাচ্ছিল বাছুরকে । মায়েদের অনুভূতিটা কোথাও গিয়ে যেন এক সুতোয় গাঁথা হয়ে যায় । তা সে পশু হোক বা মানুষ । কল্কির ক্ষেত্রেও এমনটাই হল । তিনিও নিজের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পেলেন ওই ছবির ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সন্তান’কে বুকের দুধ খাওয়ানোর ছবি পোস্ট করলেন বলি-নায়িকা কল্কি, জানালেন অনুভূতির কথা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement