advertisement

Kader Khan: বছর শুরুতেই খারাপ খবর, প্রয়াত কাদের খান

Last Updated:

কাবুলে জন্মগ্রহণ করেন কাদের খান৷ ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে 'দাগ' ছবিতে বলিউডে ডেবিউ৷ ৩০০ ছবিতে কাজ করেছেন তিনি৷ এছাড়াও ২৫০টি ছবির সংলাপ লিখেছেন৷

#ওটাওয়া: বছরের প্রথম দিনই বিনোদন দুনিয়ায় একটি খারাপ খবর৷ চলে গেলেন অভিনেতা কাদের খান৷ বয়স হয়েছিল ৮১ বছর৷ দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার ভোরে কানাডার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুমুখী প্রতিভাবান এই বলিউড অভিনেতা৷ গত শুক্রবার থেকেই কাদের খানের মস্তিষ্ক সাড়া দেওয়া বন্ধ করে দেয়৷
আরও পড়ুন: বেঁচে আছেন কাদের খান, 'মিথ্যে' রটেছে জানালেন অভিনেতার ছেলে
সুপ্রানিউক্লিয়ার পালসিতে আক্রান্ত ছিলেন কাদের খান৷ এই রোগে মানুষের স্মৃতিভ্রংশ হয়, হাঁটতে পারেন না ও শরীরে ভারসাম্য থাকে না৷ ২০১৫ সালে শেষবার তাঁকে দেখা যায় 'দিমাগ কা দহি' ছবিতে৷ তারপর কানাডায় চলে যান ছেলে সরফরাজের কাছে৷ সেখানেই কাটালেন শেষ কয়েকটি বছর৷
advertisement
অমিতাভ বচ্চন শুক্রবার টুইট করে কাদের খানের দ্রুত আরোগ্য কামনা করেন৷ অমিতাভ টুইটারে লেখেন, 'কাদের খান একজন অসাধারণ প্রতিভা৷ হাসপাতালে রোগশয্যায়৷ ওঁকে স্টেজে পারফর্ম করতে দেখেছি, দেখেছি সিনেমার অনবদ্য স্ক্র‌িপ্ট লেখার দক্ষতা৷ দারুণ বন্ধ‌ু৷ অনেকেই জানেন না উনি এক সময় অঙ্কের শিক্ষক ছিলেন৷'
advertisement
কাবুলে জন্মগ্রহণ করেন কাদের খান৷ ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে 'দাগ' ছবিতে বলিউডে ডেবিউ৷ ৩০০ ছবিতে কাজ করেছেন তিনি৷ এছাড়াও ২৫০টি ছবির সংলাপ লিখেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kader Khan: বছর শুরুতেই খারাপ খবর, প্রয়াত কাদের খান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement