advertisement

চাণক্য, চন্দ্রকান্তা, শ্রীকান্ত ! বড়পর্দার আগে ছোটপর্দায় ঝড় তুলেছিলেন ইরফান

Last Updated:

প্রয়াত অভিনেতা ইরফান খান ৷ তাঁর অকাল মৃত্যুর খবর যেন এখনও বিশ্বাস করতে পারছেন না বিশ্ববাসী ৷ গোটা বলিউড, সিনেপ্রেমী মানুষ শোকস্তব্ধ ৷

#মুম্বই: প্রয়াত অভিনেতা ইরফান খান ৷ তাঁর অকাল মৃত্যুর খবর যেন এখনও বিশ্বাস করতে পারছেন না বিশ্ববাসী ৷ গোটা বলিউড, সিনেপ্রেমী মানুষ শোকস্তব্ধ ৷ নিজের মতো করে ফেসবুক, ট্যুইটারে অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাচ্ছেন বলিউড তারকারা ৷ হয়ে পড়ছেন নস্ট্যালজিক? সঙ্গে ফ্যানেরাও মনে করছেন ছোটপর্দার সেই ইরফানকে ৷
রাজস্থান থেকে মুম্বইয়ে পাড়ি দেন ইরফান ৷ অভিনয়ে প্রথম থেকে শখ থাকার কারণে ইরফান নিজের ভাগ্য ট্রাই করতে শুরু করেন বলিউডে৷ তবে কেরিয়ারের শুরুর দিক মোটেই সহজ ছিল না তাঁর ৷ ছোটপর্দাতে তিনি প্রথম থেকেই নজর কেড়েছিলেন ৷
দূরদর্শনে চাণক্য, ভারত এক খোঁজ, সারা জাঁহা হামারা, বনেগি আপনি বাত, চন্দ্রকান্তা ৷ তবে ধারাবাহিকের তালিকা এখানেই শেষ নয়, ছবির মতো টেলিভিশনেও চরিত্র নিয়ে নানা চ্যালেঞ্জকে লুফে নিয়ে ছিলেন অভিনেতা ৷ রত্নাকর দস্যু থেকে বাল্মিকী ৷ সঞ্জয় খানের ‘জয় হনুমান’ ধারাবাহিকে নজর কেড়েছিলেন ইরফান ৷ টেলিভিশন-থিয়েটারে যখন অভিনয় করছেন, ঠিক তখনই সিনেমায় পা রাখেন তিনি ৷ মীরা নায়ারে সলাম বম্বে ছবিতে ছোট্ট চরিত্র দিয়েই শুরু হয় ইরফানের সিনেমার যাত্রা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চাণক্য, চন্দ্রকান্তা, শ্রীকান্ত ! বড়পর্দার আগে ছোটপর্দায় ঝড় তুলেছিলেন ইরফান
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement