advertisement

Aamir Khan: আমিরের পরিবারে শোকের ছায়া! আচমকা চলে গেলেন কাছের মানুষ, মৃত্যুশোকে কাতর প্রাক্তন স্ত্রী, পাশে অভিনেতা

Last Updated:

Aamir Khan: বলিউডে ফের দুঃসংবাদ৷ আমিরের পরিবারে আচমকা ঘটে গেল অঘটন৷ বাবাকে হারালেন আমির খানের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত৷

আমিরের পরিবারে শোকের ছায়া!
আমিরের পরিবারে শোকের ছায়া!
মুম্বই: বলিউডে ফের দুঃসংবাদ৷ আমিরের পরিবারে আচমকা ঘটে গেল অঘটন৷ বাবাকে হারালেন আমির খানের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত৷ গতকাল অর্থাৎ বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তবে কী কারণে তাঁর মৃত্যু হল তা জানা যায়নি৷ বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রিনা দত্ত৷
প্রাক্তন স্ত্রীর বাবার মৃত্যুসংবাদ পেয়েই তড়িঘড়ি তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা৷ কঠিন সময়ে পরিবারের পাশে ছুটে গেছেন আমির খান৷ আচমকাই শোকের ছায়া নেমে এসেছে আমিরের পরিবারে৷
advertisement
advertisement
তবে শুধু আমির খান নয়, আমিরের মা জিনাত হুসেনও সমবেদনা জানাতে ছুটে গিয়েছেন রিনা দত্তের বাড়িতে৷ সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানেই আমির খানের মা-কে খুব কষ্ট করে হাঁটতে দেখা গেছে৷ শারীরিক সমস্যাকে উপেক্ষা করেও কর্মীদের সাহায্যে তিনি রিনার বাড়িতে পৌঁছেছেন৷
advertisement
উল্লেখ্য, বলিউড অভিনেতা আমির খান এবং রিনা দত্ত ১৯৮৬ সালে খুব অল্প বয়সেই গোপনে বিয়ে করেছিলেন। তাঁদের প্রেমকাহিনি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে৷ ভালবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করার পর তাঁদের দুই সন্তান হয় জুনেয়েদ খানও ইরা খান। তবে শেষ পর্যন্ত তাঁদের সম্পর্কটা ভেঙে যায়৷ দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টেনে ২০০২ সালে বিবাহ বিচ্ছেদ করে নেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan: আমিরের পরিবারে শোকের ছায়া! আচমকা চলে গেলেন কাছের মানুষ, মৃত্যুশোকে কাতর প্রাক্তন স্ত্রী, পাশে অভিনেতা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement