advertisement

প্রয়াত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়

Last Updated:

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি । বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে ।

#মুম্বইঃ প্রয়াত রজনীগন্ধা, ছোটি সি বাত খ্যাত পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি । বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে । ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সলা-সহ একাধিক জনপ্রিয় ছবির পরিচালনা করেন বাসু চট্টোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে ।
চলচ্চিত্র পরিচালক তথা ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত প্রথম ট্যুইটার হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেন বর্ষীয়ান পরিচালকের মৃত্যুতে । তিনি লেখেন ,"চলচ্চিত্র জগতের বড় ক্ষতি । প্রখ্যাত চলচ্চিত্রকার বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ।  দুপুর ২টো নাগাদ তাঁর শেষকৃত্য সান্তাক্রুজ শ্মশানে সম্পন্ন হবে । "
advertisement
advertisement
বাসু চট্টোপাধ্যায় ১৯৩০ সালে ভারতের রাজস্থান প্রদেশের অজমের শহরে জন্মগ্রহণ করেন। মুম্বই থেকে প্রকাশিত সাপ্তাহিক ট্যাবলয়েড Blitz-এ অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসাবে তাঁর কর্মজীবন শুরু । চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত 'তিসরি কসম' ছবিতে তিনি বাসু ভট্টাচার্য-এর সহকারী হিসাবে কাজ করেন। 'তিসরি কসম' ১৯৬৬ সালে জাতীয় পুরস্কার লাভ করে । বাসু চট্টোপাধ্যায় প্রথম পরিচালিত চলচ্চিত্র 'সারা আকাশ' (১৯৬৯) । এই ছবিটির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement