advertisement

'সুন্দরী স্ত্রী পাওয়ার কোনও যোগ্যতাই নেই', ফের ট্রোলিংয়ের যোগ্য জবাব দিলেন অভিষেক

Last Updated:

বারবারই তাঁর অভিনয় কৌশলে মুগ্ধ হয়েছেন দর্শকরা ৷ কিন্তু তারপরেও বিতর্ক, সমালোচনা তাঁর পিছু ছাড়েনি ৷

#মুম্বই: বরাবর তাঁকে ট্রোল করা হয়েছে বাবার নাম জড়িয়ে । তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত হলেও নামজাদা বাবার পুত্র হওয়ায় কটূক্তি আর ব্যঙ্গই জুটেছে ছোটে বচ্চনের কপালে । অথচ তিনি যা যা ছবি দর্শকদের উপরহার দিয়েছেন, তাতে তাঁর প্রতিভা সম্বন্ধে কোনও সন্দেহ থাকার কথা নয় ৷ 'বান্টি অউর বাবলি', 'গুরু' থেকে শুরু করে 'পা', 'মনমর্জিয়া'র মতো ছবিতে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে ৷ বারবারই তাঁর অভিনয় কৌশলে মুগ্ধ হয়েছেন দর্শকরা ৷ কিন্তু তারপরেও বিতর্ক, সমালোচনা তাঁর পিছু ছাড়েনি ৷ বারংবার তাঁর বাবা এবং স্ত্রী’র সাফল্যের সঙ্গে তাঁর নাম জড়িয়ে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে ৷
তারকাদের অনেক সময়ই এ ধরনের খ্যাতির বিড়ম্বনা সহ্য করতে হয় ৷ এ সবে বিশেষ পাত্তা দেন না তাঁরা ৷ তবে ট্রোলিং মাত্রা ছাড়িয়ে গেলে তাঁর যোগ্য জবাব দিতে কখনওই ভীত হননি অভিষেক ৷ এর আগেও চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি ৷ এ বারও এর ব্যতিক্রম হল না ৷
advertisement
advertisement
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিষেকের পরের ছবি 'বিগ বুল'-এর ট্রেলার ৷ সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন অভিষেক ৷ সেখানেই এক নেটিজেন তাঁকে লেখেন, ''আপনি কোনও কম্মের নন ৷ একমাত্র একটি জিনিসের জন্যই আপনাকে হিংসে হয় ৷ খুব সুন্দরী স্ত্রী পেয়েছেন আপনি ৷ এমনকি সেটাও আপনার পাওয়ার কথা নয় ৷'' এর উত্তর দেন অভিষেক ৷ কোনও ঝগড়া নয়, কিন্তু শান্তভাবেই এক হাত নেন ওই ট্রোলারকে ৷
advertisement
অভিষেক উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য ৩৬০ ডিগ্রি ঘুরে যান ওই ব্যক্তি ৷ সঙ্গে সঙ্গে তিনি লেখেন, 'একমাত্র আপনার মতো মানুষই এরকম উত্তর দিতে পারেন ৷ আপনাকে শ্রদ্ধা করি ৷'' এর আগে এক ব্যক্তি জুনিয়র বচ্চনকে বলেন, ''আমিতাভের জন্যই তো বলিউডে কাজ পান আপনি ৷'' এর উত্তরে অভিষেক বলেন, ''ইশ আপনি যা বলছেন সত্যিই যদি তাই হতো তা হলে কত ভাল হত ৷ সমস্ত ছবির কাজই আমার হাতে থাকত ৷''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'সুন্দরী স্ত্রী পাওয়ার কোনও যোগ্যতাই নেই', ফের ট্রোলিংয়ের যোগ্য জবাব দিলেন অভিষেক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement