advertisement

#MeToo: এ বার এ আর রহমান, যৌন হেনস্থা নিয়ে কী বললেন?

Last Updated:

নিজের গানের দল সম্পর্কে এ আর রহমান লিখেছেন, 'আমার টিম এবং আমি একটি সুস্থ, সুরক্ষিত, সৃজনশীল পরিবেশ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ৷' প্রসঙ্গত, পদ্মভূষণ গীতিকার বীরামুথুর বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার দাবি করেছেন সম্প্রতি৷

#মুম্বই: #MeToo আন্দোলনের ঝড় বলিউডে আছড়ে পড়ার পর থেকেই একের পর এক বিখ্যাত নাম যৌন হেনস্থায় অভিযুক্ত হচ্ছেন৷ এ বার #MeToo নিয়ে মুখ খুললেন ভারতীয় সঙ্গীতের মোত্‍‌জার্ট এ আর রহমান৷ ট্যুইটারে লিখলেন, 'আমাদের ইন্ডাস্ট্রিকে স্বচ্ছ দেখতে চাই৷'
সোমবার #MeToo আন্দোলন নিয়ে ট্যুইট করেন এ আর রহমান৷ লেখেন, 'এই আন্দোলনটি লক্ষ্য রাখছি বেশ কয়েক দিন ধরে৷ কিছু নাম আমায় রীতিমতো চমকে দিয়েছে৷ আমি আমাদের ইন্ডাস্ট্রিকে স্বচ্ছ দেখতে চাই৷ যে খানে মহিলাদের প্রতি সম্মান থাকবে৷ হেনস্থার শিকার মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুক ও এগিয়ে আসুক৷'
advertisement
advertisement
নিজের গানের দল সম্পর্কে এ আর রহমান লিখেছেন, 'আমার টিম এবং আমি একটি সুস্থ, সুরক্ষিত, সৃজনশীল পরিবেশ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ৷' প্রসঙ্গত, পদ্মভূষণ গীতিকার বীরামুথুর বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার দাবি করেছেন সম্প্রতি৷ এই ঘটনায় রহমান লিখছেন, 'যৌন হেনস্থার শিকার মহিলাদের মুখ খোলার জন্য সোশ্যাল মিডিয়া স্বাধীন ও মুক্ত প্রাঙ্গন৷ তবে এই নতুন ইন্টারনেট জাস্টিস সিস্টেম নিয়ে আমাদের সচেতনও হতে হবে৷ যাতে অসত্‍‌ ব্যবহার না হয়৷'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: এ বার এ আর রহমান, যৌন হেনস্থা নিয়ে কী বললেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement