advertisement

ছোট পর্দায় বিক্রম-শোলাঙ্কি! ফিরছে নস্টালজিয়া, একান্ত কথপোকথনে কী বললেন তাঁরা

Last Updated:

স্টার জলসার পর্দায় ফের সম্প্রচার শুরু হয়েছে ‘ইচ্ছেনদী’র। ১০ জুলাই থেকে স্টার জলসার পর্দায় ফিরেছে ২০১৫ সালে শুরু হওয়া জনপ্রিয় মেগা ধারাবাহিক। কতটা খুশি ‘অনুরাগ’ আর ‘মেঘলা’?

ছোট পর্দায় বিক্রম-শোলাঙ্কি! ফিরছে নস্টালজিয়া, একান্ত কথপোকথনে কী বললেন তাঁরা
ছোট পর্দায় বিক্রম-শোলাঙ্কি! ফিরছে নস্টালজিয়া, একান্ত কথপোকথনে কী বললেন তাঁরা
অনুরাগ, মেঘলার এবং তিতির ত্রিকোন প্রেমের গল্প এক সময় মাতিয়ে রেখেছিল বাংলা ধারাবাহিকের দর্শকদের। বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের মিষ্টি জুটি মন কেড়েছিল সকলের। সেই জুটি আবার ফিরছে ছোটপর্দায়।
স্টার জলসার পর্দায় ফের সম্প্রচার শুরু হয়েছে ‘ইচ্ছেনদী’র। ১০ জুলাই থেকে স্টার জলসার পর্দায় ফিরেছে ২০১৫ সালে শুরু হওয়া জনপ্রিয় মেগা ধারাবাহিক। কতটা খুশি ‘অনুরাগ’ আর ‘মেঘলা’?
‘‘দারুণ লাগছে। আমি ভীষণ খুশি। মানুষ আমার আর শোলাঙ্কির জুটিকে তখনও প্রচুর ভালবাসা দিয়েছেন, আমার বিশ্বাস আবার আমরা একই রকম ভালবাসা পাব’’, বিক্রমের গলায় উচ্ছ্বাস ও আবেগের মিশেল স্পষ্ট।
advertisement
advertisement
‘ইচ্ছেনদী’র মাধ‍্যমেই টলিউডে বিক্রম-শোলাঙ্কির জুটির পথ চলা শুরু। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘শহরের উষ্ণতম দিনে’। এই ছবিতে ফের একসঙ্গে দেখা গেল বিক্রম- শোলাঙ্কিকে।
তার মধ‍্যেই স্টার জলসার পর্দাতেও ‘ইচ্ছেনদী’র হাত ধরে ফিরছেন দু’জনে। সব মিলিয়ে দারুণ উত্তেজিত শোলাঙ্কি। তাঁর কথায়, ‘‘মানুষ আমাদের এত বছর ধরে ভালবেসেছেন। আবারও তাঁদের ভালবাসা পাব। ভাবতেই ভাল লাগছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছোট পর্দায় বিক্রম-শোলাঙ্কি! ফিরছে নস্টালজিয়া, একান্ত কথপোকথনে কী বললেন তাঁরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement