advertisement

জামা খুললেন অভিনেত্রী, পেটে ট্যাটু এঁকে দিলেন সিদ্ধার্থ ! ভিডিও ভাইরাল

Last Updated:

বিগবসের অন্দর মহলে ঠিক কী ঘটছে? তা নিয়ে উৎসাহ ইতিমধ্যেই তুঙ্গে ৷

#মুম্বই:  বিগবসের অন্দর মহলে ঠিক কী ঘটছে? তা নিয়ে উৎসাহ ইতিমধ্যেই তুঙ্গে ৷ শুরু-র ক’দিনের মধ্যেই বিগবস১৪ নিয়ে মাতামাতি ৷ আর হবে নাই কেন? সলমনের হোস্টিংয়ে এবারের বিগবস তো এখনই জমে ক্ষীর !
তবে এবারে বিগবসের স্পটলাইটটা একেবারে কেড়ে নিয়েছেন সিদ্ধার্থ শুক্লা ৷ তিনি বিগবসের ঘরের অন্দরে যা করছেন তাই যেন ভাইরাল, তাই যেন সুপারহিট ৷ মনে হচ্ছে, এবারও যদি সিদ্ধার্থ শুক্লাকে বিগবসের প্রতিযোগী করা যায়, তাহলে সিদ্ধার্থ শুক্লা একেবারেই উইনার হয়েই বাড়ি ফিরবেন !
কিন্তু খুব শীঘ্রই বিগবসের নিয়ম মেনে সিদ্ধার্থকে চলে যেতে বাড়ির বাইরে ৷ তার আগে সিদ্ধার্থ টিপস দিতে গিয়েই এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, যা এখন ভাইরাল ৷
advertisement
advertisement
তা কী এমন করলেন সিদ্ধার্থ শুক্লা যা কিনা হয়ে পড়ল ভাইরাল?
গপ্পোটা হল, বিগবসের ঘরে এক নতুন টাস্ক শুরু হয়েছে৷ যেখানে সিদ্ধার্থ শুক্লা সবার শরীরের ট্যাটু এঁকে দেবেন ৷ আর সেই ট্যাটু করতে গিয়েই বিপত্তি ৷
কারও কোমরে, কারও পিঠে, কারও হাতে সিদ্ধার্থ ট্যাটু করে দিচ্ছিলেন ৷ কিন্তু হঠাৎই বিগবসের এক প্রতিযোগী এসে জামা খুলে দিলেন ৷ আর সিদ্ধার্থ তাঁর পেটে এঁকে দিলেন ট্যাটু !
advertisement
সম্প্রতি পবিত্র পুনিয়ার ঠোঁটে ঠোঁট রেখে লাইম লাইট কেড়ে নিয়েছিলেন ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক রাহুল বৈদ্য ৷ আর এবার বিগবসের পুরো লাইমলাইট-টাই যেন গিয়ে পড়ল নিশান্ত সিং মালখানির কাছে ৷ তা কী করলেন নিশান্ত সিং মালখানি?
বিগবসের ঘরে ঢুকেই তুফানি সিনিয়রদের কাছ থেকে বাতিল ট্যাগ পেয়ে গেলেন নিশান্ত সিং মালখানি ৷ তবে শুধু নিশান্তই নয়, আরও তিনজন নিশান্তের মতো বাতিলের ট্যাগে ৷
advertisement
এবারের বিগবসের নিয়ম অনুযায়ী, খেলাকে মজার বানাতে তুফানি সিনিয়ররা এক সপ্তাহের জন্য যেকোনও জুনিয়ারকে বাতিল ট্যাগ দিতে পারেন৷ আর তারপর তাঁকে দিয়ে যা খুশি করাতে পারেন ৷
এই গেমের চক্করে পরেই নিশান্তকে টিশার্টের ওপর পরতে হল বিকিনি ! যা পরেই বিন্দাস ঘরে ঘুরছেন নিশান্ত৷ নিশান্ত জানিয়েছেন, ‘নিজের নামের পাশ থেকে বাতিল ট্যাগ সরাতে সব কিছুই করতে রাজি ! ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জামা খুললেন অভিনেত্রী, পেটে ট্যাটু এঁকে দিলেন সিদ্ধার্থ ! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement