advertisement

‘যৌন মিলনের দৃশ্য দেখে আমার মা প্রশংসা করেছে !’, অকপট ভূমি

Last Updated:

নেটফ্লিক্স অরিজিনাল ‘লাস্ট স্টোরি’ নিয়ে কয়েকদিন থেকেই শোরগোল শুরু হয়েছে বলিউডে ৷

#মুম্বই: নেটফ্লিক্স অরিজিনাল ‘লাস্ট স্টোরি’ নিয়ে কয়েকদিন থেকেই শোরগোল শুরু হয়েছে বলিউডে ৷ এই ছবিতে করণ জোহর ‘স্বমেহন’-এর দৃশ্যে কেন ব্যবহার করেছেন লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘কভি খুশি কভি গম’ তা নিয়ে রীতিমতো বিতর্কের মুখে পড়েছেন করণ ৷ এমনকী, মঙ্গেশকর পরিবারও আপত্তি জানিয়েছেন এই দৃশ্য নিয়ে৷
তবে এবার করণ জোহর নয়, বরং ‘লাস্ট স্টোরি’-তে জোয়া আখতারের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ভূমি পেডনাকর ৷ লাস্ট স্টোরি ছবির একটি গল্পে অভিনয় নিয়ে একটি ইংরেজি ওয়েবসাইটের সোজাসুজি জানালেন ভূমি, ‘যৌনদৃশ্যে অভিনয় করার পর আমি রীতিমতো দুঃখ পেয়েছিলাম ৷ মেঝেতে মুখ লুকিয়ে কেঁদে ফেলেছিলাম!’
ছবি নিয়ে বলতে গিয়ে ভূমি আরও বলেন, ‘আমি বরাবরাই ছবির বিষয়কে বিচার করি অভিনয়ের ক্ষেত্রে ৷ আর এবার তো আমার শুধু বিষয় নয়, পছন্দসই পরিচালক জোয়াও ছিল ৷ আমি জানতাম জোয়া এমন একটি গল্প তৈরি করবেন, যা কিনা একেবারেই অন্যভাবনার হবে ৷ সেটাই হয়েছে ৷ লাস্ট স্টোরিতে অভিনয়ের পর, আমি প্রচুর এসএমএস পেয়েছি ৷ প্রচুর শুভেচ্ছা পেয়েছি ৷’
advertisement
advertisement
ছবির শুরুতে যৌন দৃশ্য নিয়ে বলতে গিয়ে ভূমি জানালেন, ‘আমি জানতাম ওই দৃশ্য খুবই সুন্দর করে দৃশ্যায়ণ করবেন জোয়া ৷ কারণ, দৃশ্যটি খুবই দরকার ছিল ছবিটির জন্য ৷ না হলে, অনুভূতিগুলো বোঝানো সম্ভব হত না ৷ আমার মা ওই দৃশ্যের প্রশংসা করেছে ৷ আমার অভিনয়ের প্রশংসা করেছে ৷ এর থেকে বেশি কিছু চাই না ৷ ’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘যৌন মিলনের দৃশ্য দেখে আমার মা প্রশংসা করেছে !’, অকপট ভূমি
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement