advertisement

Pallavi Dey Death: পল্লবী নেই! রবিবার দিনটাই যেন সহ্য করতে পারছেন না ভাবনা

Last Updated:

Pallavi Dey Death: অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল বন্ধুত্ব ছিল পল্লবীর৷ লকডাউনে পল্লবীর বাড়ি গিয়েছিলেন ভাবনা-প্রত্যুষা৷ টেকনিশায়ান স্টুডিওর আলাদা ফ্লোরে কাজ হত দুই বন্ধুর৷

কলকাতা: পল্লবী নেই এক সপ্তাহ হয়ে গেল! আর কোনওদিন দেখাও হবে না৷ ভুলতে পারছেন না ভাবনা৷ এমনই এক রবিবার কেড়ে নিয়েছিল তাঁর বন্ধুকে৷ তাই রবিবারের প্রতি যেন ঘৃণা জন্মে গিয়েছে ভাবনার৷ নিজের ইনস্টাগ্রাম আরও একবার পল্লবীকে মনে করলেন ভাবনা৷  প্রাণবন্ত ছিলেন পল্লবী৷ ভালবাসতেন হাসি-মজা-ঠাট্টায় জীবন কাটিয়ে দিতে৷ একথাই বারবার বলছেন পল্লবীর বন্ধুমহল৷ অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল বন্ধুত্ব ছিল পল্লবীর৷ লকডাউনে পল্লবীর বাড়ি গিয়েছিলেন ভাবনা-প্রত্যুষা৷ টেকনিশায়ান স্টুডিওর আলাদা ফ্লোরে কাজ হত দুই বন্ধুর৷   ভাবনা এখনও স্তম্ভিত৷
advertisement
ভাবনা ইতপূর্বে জানিয়েছেন, সাগ্নিকের চালচলন নিয়ে তাঁদের সন্দেহ ছিল৷ এত টাকা কোথা থেকে আসছে সাগ্নিকের কাছে সেই নিয়ে আলোচনা করেছিলেন ভাবনা-প্রত্যুষা৷ সাগ্নিক-পল্লবীর ঝঞ্ঝাট হত, মিটেও যেত৷ ঐন্দ্রিলা প্রসঙ্গে ভাবনা জানিয়েছেন, পল্লবী ও ঐন্দ্রিলার বেশ বড় বচসা হয়েছিল৷ তবে সে সব ভুলে আবার ঐন্দ্রিলাকে জীবনে ফিরিয়ে এনেছিলেন পল্লবী৷ তাঁরা একসঙ্গে বাড়িতে ছিলেন, রান্নাবান্না করেছিলেন৷ তবে কীভাবে তাঁদের ভাব হল, কী কারণেই বা ঝগড়া- এ সবের খুঁটিনাটি ভাবনার কাছে নেই৷
advertisement
জমে উঠেছিল পল্লবী দে-এর জন্মদিনের পার্টি৷ মাত্র তিন মাস আগে পল্লবীর শেষ জন্মদিন৷ বাবা মায়ের পাশাপাশি তাঁর জন্মদিনের আনন্দে ছিলেন বন্ধুবান্ধব এবং অবশ্যই বিশেষ বন্ধু সাগ্নিক৷ জন্মদিনের আনন্দ ক্যামেরাবন্দি করেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী৷ সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন সায়ক৷ আবার নতুন করে সেই ব্লগ ভাইরাল হয়েছে৷ সেখানে ছিলেন ভাবনা৷ ছিলেন প্রত্যুষাও৷  তখন কে আর জানত এটাই তাঁর শেষ জন্মদিন!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death: পল্লবী নেই! রবিবার দিনটাই যেন সহ্য করতে পারছেন না ভাবনা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement