advertisement

Pallavi Dey: ‘হয়তো অধিকার ছাড়াই ইন্টারফেয়ার করতাম...’, ‘বোন’ পল্লবীর সঙ্গে রেশমঝাঁপিতে অভিনয়ের দিনগুলো মনে পড়ছে সোহিনীর

Last Updated:

Pallavi Dey: সেই সময় থেকেই পল্লবীকে নিজের বোনই ভেবে এসেছেন সোহিনী৷ কেন? তাঁর কারণ নিজেও জানেন না তিনি৷

Sohini Guha Roy and Pallavi Dey
Sohini Guha Roy and Pallavi Dey
কলকাতা :‘‘ তোকে এইভাবে কোনওদিন রিপ (RIP) বলতে হবে এটা ভাবতে পারিনি’’-এভাবেই নিজের শোকবার্তা শুরু করেছেন সোহিনী গুহ রায়৷ পল্লবীর অকালপ্রয়াণে সোহিনীর বার বার মনে পড়ছে ‘রেশমঝাঁপি’-তে অভিনয়ের প্রথম দিনগুলির কথা৷ গোটা এক বছর তাঁরা থাকতেন একই মেক আপ রুমে৷ ওই ধারাবাহিকে সোহিনীর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী৷ সেই সময় থেকেই পল্লবীকে নিজের বোনই ভেবে এসেছেন সোহিনী৷ কেন? তাঁর কারণ নিজেও জানেন না তিনি৷ সামাজিক মাধ্যমে নিজেই লিখেছেন সেদিনের কথা৷ হয়ে পড়েছেন স্মৃতিকাতর৷
শুধু বোন বলে ভাবাই নয়৷ দিদির অধিকারেই হয়তো সোহিনী ভাবতেন পল্লবী কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় গেলেন? লিখেছেন ‘‘হয়তো অধিকার ছাড়াই ইন্টারফেয়ার করতাম’’৷ কারণ সোহিনী মনে করতেন পল্লবী তাঁর থেকে অনেক ছোট৷ তাই তাঁর জীবনের উপলব্ধিগুলি হয়তো পল্লবীকে কিছুটা সাহায্য করতে পারে৷ এই পারস্পরিক বোঝাপড়া থেকেই তাঁদের মধ্যে হয়ে গিয়েছিল অটুট বন্ধন৷
advertisement
advertisement
আরও পড়ুন : পল্লবী কী বলেছিলেন ‘বয়ফ্রেন্ড’ সাগ্নিক সম্বন্ধে? ভাইরাল তাঁর পুরনো সাক্ষাৎকার
আরও একটা কথা মনে করিয়ে দিয়েছেন সোহিনী৷ লিখেছেন যাঁরা পল্লবীকে কাছ থেকে চেনেন, তাঁরা জানেন উনি কতটা শক্ত ধাঁচের মেয়ে৷ তাই তাঁর কাছের বন্ধুদের মনে এই পরিস্থিতিতে বহু প্রশ্ন থাকবেই৷ থাকাটাই স্বাভাবিক৷ পল্লবীর নিথর শরীর দেখে তাঁরা স্তম্ভিত ও বাকরুদ্ধ৷ লিখেছেন সোহিনী৷ তাঁরা কেউ পল্লবীর এই চেহারা মনে রাখতে চান না৷ পল্লবীর মিষ্টি হাসি আর প্রাণোচ্ছল স্বভাবটাই তাঁরা মনে রাখবেন৷ লিখেছেন সোহিনী৷ বার্তার শেষে তাঁর সংযোজন ‘ভাল থাকিস বোন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey: ‘হয়তো অধিকার ছাড়াই ইন্টারফেয়ার করতাম...’, ‘বোন’ পল্লবীর সঙ্গে রেশমঝাঁপিতে অভিনয়ের দিনগুলো মনে পড়ছে সোহিনীর
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement