advertisement

Bhaswar Chatterjee : প্রথম গল্প পড়ে অভিনন্দন জানান সুচিত্রা ভট্টাচার্য, নিজের লেখক সত্তা ফেসবুকে প্রকাশ ভাস্বরের

Last Updated:

চেনা প্রবাদকে কিছুটা পাল্টে কার্যত এই কথাই মনে করিয়ে দিচ্ছে ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee ) সামাজিক মাধ্যমের প্রোফাইল ৷

কলকাতা : যিনি অভিনয় করেন, তিনি কলমও ধরেন ৷ চেনা প্রবাদকে কিছুটা পাল্টে কার্যত এই কথাই মনে করিয়ে দিচ্ছে ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee ) সামাজিক মাধ্যমের প্রোফাইল ৷ সেখানে তিনি জানিয়েছেন তাঁর লেখালেখির শখের কথা ৷
অভিনেতার কথায়, অনেকেই জানেন না তিনি অভিনয়ের পাশাপাশি লিখতেও কত ভালবাসেন ৷ লেখালেখির সূত্রপাতও অনেক আগে, তাঁর অভিনয়ের কেরিয়ারের প্রথম দিকেই ৷ তাঁর লেখা গল্প প্রথম প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায় ৷ প্রথম গল্প পড়ে ফোন করেছিলেন সুচিত্রা ভট্টাচার্য ৷ লেখিকা বলেছিলেন, ভাস্বরের যে এটা প্রথম গল্প সেটা তিনি পড়েই বুঝতে পেরেছেন ৷ তবে লেখালেখি চালিয়ে যেতে বলেছিলেন সাহিত্যিক ৷ ‘তোমার হবে’, বলেছিলেন সুচিত্রা ৷ সে কথা আজও কানে বাজে ভাস্বরের ৷
advertisement
ভাস্বরের ছোট গল্পের সংকলন ‘বন্ধু’ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে, বইমলোয় ৷ সম্প্রতি শেষ করেছেন ‘দ্য কাশ্মীর সাগা’ উপন্যাস ৷ তাঁর ইচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম উপন্যাসকে কিন্ডল-এ মুক্তি দিয়ে বই আকারে প্রকাশ করবেন ৷ ইতিমধ্যেই দ্বিতীয় উপন্যাস নিয়েও কাজকর্ম শুরু করেছেন, জানিয়েছেন ভাস্বর ৷
advertisement
পাশাপাশি, অতিমারি পরিস্থিতিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ভাস্বর ৷ তিনি এখন পুরোদস্তুর সমাজকর্মী ৷ মায়ের নামে স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করেছেন অভিনেতা ৷ সংস্থার নাম ‘অপর্ণা ফাউন্ডেশন৷’ কোভিড পরিস্থিতিতে সংস্থার উদ্যোগে দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷
advertisement
কলকাতার বিভিন্ন অংশে বহু জনের কাছে নিখরচায় দুপুর ও রাতের খাবার পৌঁছে দিচ্ছে ভাস্বরের তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ কলকাতার পাশাপাশি কাশ্মীরবাসীদেরও সমব্যথী ভাস্বর ৷ অভিনেতা পরিচয়কে একপাশে রেখে ভাস্বর সমাজসেবায় ব্রতী হয়েছেন গত কয়েক বছর ৷ জানান, তিনি কাজ করেছেন আমফানের সময়েও৷ অভিনেতা, সমাজসেবীর পর এ বার উদ্ভাসিত ভাস্বরের লেখক-সত্তা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar Chatterjee : প্রথম গল্প পড়ে অভিনন্দন জানান সুচিত্রা ভট্টাচার্য, নিজের লেখক সত্তা ফেসবুকে প্রকাশ ভাস্বরের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement