advertisement

Bhaswar and Rachana: পাশে রচনা, পুরীর মন্দিরে প্রসারিত ভাস্বরের সাহায্য

Last Updated:
কলকাতা : অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee ) সাহায্য এ বার প্রসারিত ওড়িশায় ৷ পুরীর মন্দিরের ৫১ জনের জন্য দুপুরের খাবারের আয়োজন করল তাঁর মায়ের নামে তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ এই উদ্যোগে তিনি পাশে পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) ৷ অভিনেত্রী সঞ্চালিকাকে সে জন্য ফেসবুকে ধন্যবাদও জানিয়েছেন ভাস্বর ৷ তাঁর কথায়, রচনার সাহায্য না পেলে এই উদ্যোগ সফল হত না ৷
গত কয়েক দিন ধরেই অতিমারিকালে এই কার্যত লকডাউনে জনসেবায় ব্রতী হয়েছেন ভাস্বর ৷ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে তিনি এবং তাঁর সহযোগীরা নিখরচায় খাবার বিলি করছেন ৷ কলকাতার পাশাপাশি কাশ্মীরের দরিদ্র মানুষের জন্যও ভাস্বরের সাহায্যের হাত সদা-প্রসারিত ৷ এর আগে তিনি সাহায্য করেছেন কাশ্মীরের ঘোড়াওয়ালাদের ৷ সম্প্রতি তাঁর উদ্যোগে রেশন পৌঁছে গিয়েছে কাশ্মীরের ডাল হ্রদে হাউসবোটমালিকদের কাছে ৷
advertisement
advertisement
কিছু মাস আগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আগে ভাস্বর গিয়েছিলেন কাশ্মীরে ৷ নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি ভূস্বর্গের বসিন্দাদের আন্তরিক ব্যবহারও তাঁর মন ছুঁয়ে গিয়েছে ৷ তাই দরিদ্র কাশ্মীরবাসীদের পাশে তিনি সবসময় আছেন, জানিয়েছেন ভাস্বর ৷ ফেসবুক লাইভ করে নেটিজেনদের কাছ থেকে সাহায্য চেয়েছেন তিনি ৷ তাঁর পাশে দাঁড়িয়েছেন সোনালি চৌধুরী-সহ টালিগঞ্জের বেশ কয়েক জন সহ-শিল্পী ৷
advertisement
প্রায় লকডাউন পরিস্থিতিতে সোনাগাছির যৌনকর্মীদের আর্থিক অনটনও ভাবিয়ে তুলেছে ভাস্বরকে ৷ এই উদ্যোগে তিনি সামিল হয়েছেন সোনু সুদের সঙ্গে যৌথভাবে ৷ সোনু ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন চাল, ডাল, আলুর মতো নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ৷ সে সব সোনাগাছিতে যৌনকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে আছেন ভাস্বরের সহযোগীরা৷
অতিমারিকালে ভাস্বরের এই সেবামূলক কাজের কুর্নিশ জানিয়েছে এক বহুজাতিক সংস্থা ৷ তাদের হাত ধোওয়ার জন্য তরল সাবানের কৌটোয় উজ্জ্বল ভাস্বরের হাসিমুখের ছবি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar and Rachana: পাশে রচনা, পুরীর মন্দিরে প্রসারিত ভাস্বরের সাহায্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement