advertisement

Bengali Serial TRP: IPL শুরু হতেই বড় ধাক্কা TRP-তে! হাতছাড়া হল সিংহাসন, কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার?

Last Updated:

Bengali Serial TRP: আইপিএল শুরু হতেই টিআরপি-তে ভাঁটা৷ সমস্ত ধারাবাহিকেরই নম্বর কমেছে৷ এবারের টিআরপি লিস্টে নয়া চমক৷ দীর্ঘদিন বাদে সিংহাসন হাতছাড়া হল টিআরপি তালিকার টপারের৷

TRP-তে ধুন্ধুমার!  ভয়ঙ্কর খেল দেখাল ফুলকি
TRP-তে ধুন্ধুমার! ভয়ঙ্কর খেল দেখাল ফুলকি
কলকাতা: আইপিএল শুরু হতেই টিআরপি-তে ভাঁটা৷ সমস্ত ধারাবাহিকেরই নম্বর কমেছে৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ এবারের টিআরপি লিস্টে নয়া চমক৷ দীর্ঘদিন বাদে সিংহাসন হাতছাড়া হল টিআরপি তালিকার টপারের৷ এবার সেরার সেরা- মুকুট ছিনিয়ে নিতে পারেনি ধারাবাহিক পরিণীতা৷
বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। এবার বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে এক নয়, বরং দুটি ধারাবাহিক৷
বাংলা ধারাবাহিকে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে৷ এবার টিআরপি তালিকা দেখলে খানিকটা চমকে যাবেন আপনিও৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
ফুলকি-জগদ্ধাত্রী-৭.০ (প্রথম)
পরিণীতা- ৬.৯ (দ্বিতীয়)
রাঙামতি তীরন্দাজ- ৫.৯ (তৃতীয়)
পরশুরাম আজকের নায়ক -৫.৮ (চতুর্থ)
গীতা এলএলবি-চিরদিনই তুমি যে আমার – ৫.৫ (পঞ্চম)
কথা-৫.৩ (ষষ্ঠ)
গৃহপ্রবেশ-মিত্তির বাড়ি-চিরসখা-কোন গোপনে মন ভেসেছে- ৫.১(সপ্তম)
অনুরাগের ছোঁয়া- রোশনাই- ৪.১(অষ্টম)
advertisement
দুগ্গামণি ও বাঘমামা- ৩.৬(নবম)
তুই আমার হিরো-৩.৩(দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.০ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ও ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ ৷ ৫.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’ । ৫.৮ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ৷ ৫.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘গীতা এলএলবি’ও ‘চিরদিনই তুমি যে আমার ‘ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: IPL শুরু হতেই বড় ধাক্কা TRP-তে! হাতছাড়া হল সিংহাসন, কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement