advertisement

Bengali Serial TRP: বিরাট ধাক্কা! সিংহাসন হাতছাড়া হল ফুলকির, কে দিল দশ গোল, কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার?

Last Updated:

Bengali Serial TRP: এবার টিআরপি লিস্টে নয়া চমক৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে দীর্ঘদিন বাদে সিংহাসন হাতছাড়া হল ফুলকির৷

টিআরপি-তে বিরাট ধস...! এবারও সিংহাসন ফিরে পেল না পর্ণা-ফুলকি, তবে বাজিমাত করল কে?
টিআরপি-তে বিরাট ধস...! এবারও সিংহাসন ফিরে পেল না পর্ণা-ফুলকি, তবে বাজিমাত করল কে?
কলকাতা: এবার টিআরপি লিস্টে নয়া চমক৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে দীর্ঘদিন বাদে সিংহাসন হাতছাড়া হল ফুলকির৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
বাংলা ধারাবাহিকে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে৷ যা নিয়ে দর্শকদের একাংশই অসন্তুষ্ট৷ একাধিক মেগা সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েই চলেছে৷ শুধু তাই নয়, স্লট বদলের কারণে নাকি টিআরপি-তেও তার প্রভাব পড়ছে৷ আর তা নিয়ে সমস্যা বাড়ছে৷ টিআরপি টপার নিম ফুলের মধুর স্লট পরিবর্তন হওয়া নিয়েই সমস্যা দানা বেধেছে৷ তবে কি শুরুতেই জায়গা ছিনিয়ে নেবে এই ধারাবাহিক৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
কথা- ৭.২ (প্রথম)
কোন গোপনে মন ভেসেছে – ৭.১ (দ্বিতীয়)
গীতা এলএলবি-পরিণীতা- ৭.০ (তৃতীয়)
ফুলকি-উড়ান-জগদ্ধাত্রী- ৬.৯ (চতুর্থ)
রাঙামতি তীরন্দাজ -৬.৬ (পঞ্চম)
আনন্দী- ৬.৪ (ষষ্ঠ)
তেঁতুলপাতা-রোশনাই- ৬.২ (সপ্তম)
শুভ বিবাহ- ৬.০ (অষ্টম)
advertisement
মিত্তির বাড়ি- ৫.৬ (নবম)
অনুরাগের ছোঁয়া- হরগৌরী পাইস হোটেল- ৫.৫ (দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.২ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘কথা’ ৷ ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক’কোন গোপনে মন ভেসেছে৷ ‘ ৷ ৭.০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ ও ‘গীতা এলএলবি’ । ৬.৯ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘উড়ান’ ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.৬ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: বিরাট ধাক্কা! সিংহাসন হাতছাড়া হল ফুলকির, কে দিল দশ গোল, কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement