advertisement

Bengali Serial News || Solanki Roy: শোলাঙ্কি বিদায় নিতেই নয়া নায়িকার আগমন! এ বার 'গাঁঁটছড়া'য় দেখা যাবে কোন জনপ্রিয় মুখকে

Last Updated:

'গাঁটছড়া' থেকে বিদায় নিচ্ছেন শোলাঙ্কি রায়। সে কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন নেটমাধ্যমে। তবে কি শোলাঙ্কির পরিবর্তে নতুন কেউ আসবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীমহলে। টেলিপাড়ার কানাঘুষো, 'খড়ি' ধারাবাহিক থেকে বিদায় নিতেই আগমন হবে নতুন অভিনেত্রীর।

গাঁটছড়া
গাঁটছড়া
'গাঁটছড়া' থেকে বিদায় নিচ্ছেন শোলাঙ্কি রায়। সে কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন নেটমাধ্যমে। তবে কি শোলাঙ্কির পরিবর্তে নতুন কেউ আসবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীমহলে। টেলিপাড়ার কানাঘুষো, 'খড়ি' ধারাবাহিক থেকে বিদায় নিতেই আগমন হবে নতুন অভিনেত্রীর।
কথা চক্রবর্তী কথা চক্রবর্তী
শোনা যাচ্ছে, 'গাঁটছড়া'য় এ বার দেখা যাবে কথা চক্রবর্তীকে। অতীতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এ কাজ করেছেন তিনি। আকাশ আট-এ 'তোমায় হৃদ মাঝারে রাখব' মেগাতেও নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল কথাকে। গুঞ্জন, তাঁকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'-তে। তবে 'খড়ি'র পরিবর্তে তাঁকে আনা হচ্ছে না। অন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র থাকবেন তিনি।
advertisement
advertisement
সূত্রের খবর, ধারাবাহিকে দেখানো হবে সন্তান প্রসবের সময় মৃত্যু হবে খড়ির। তার মৃত্যুর পর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আগমন হবে কথার। কিন্তু ঋদ্ধির জীবনে নতুন প্রেম বা ঋদ্ধির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে না তাঁকে। বরং সম্পূর্ণ অন্য ভাবে ধরা দেবেন তিনি। এই বিষয়ে জানার জন্য নিউজ18 বাংলার পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন তোলেনি। তবে সত্যি কি এমন কিছু হবে? ধারাবাহিকের গল্প কি নতুন দিকে মোড় নেবে? এখন সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial News || Solanki Roy: শোলাঙ্কি বিদায় নিতেই নয়া নায়িকার আগমন! এ বার 'গাঁঁটছড়া'য় দেখা যাবে কোন জনপ্রিয় মুখকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement