Bengali Serial TRP: কপাল পুড়ল পরশুরামের, TRP-তে ফের ছক্কা 'পরিণীতা'-র, কে হল 'বেঙ্গল টপার'? দেখে নিন সেরা দশ
- Published by:Riya Das
Last Updated:
Bengali Serial TRP: বৃহস্পতিবারের বদলে একদিন পরে এল টিআরপি তালিকা৷ তবে দেরিতে এলেও এবারের টিআরপি তালিকায় রয়েছে বিরাট চমক ৷ এবারও সেরার সেরা মুকুট ছিনিয়ে নিয়েছে পরিণীতা৷
কলকাতা: লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে এবার বৃহস্পতিবারের বদলে একদিন পরে এল টিআরপি তালিকা৷ তবে দেরিতে এলেও এবারের টিআরপি তালিকায় রয়েছে বিরাট চমক ৷ এবারও সেরার সেরা মুকুট ছিনিয়ে নিয়েছে পরিণীতা৷
সেরার সেরা হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
পরিণীতা-৬.২(প্রথম)
পরশুরাম আজকের নায়ক-জোয়ার ভাঁটা- ৫.৮(দ্বিতীয়)
তারে ধরি ধরি মনে করি- ৫.৭(তৃতীয়)
রাঙামতি তীরন্দাজ- ৫.৫(চতুর্থ)
ও মোর দরদিয়া-প্রফেসর বিদ্যা ব্যানার্জি- ৫.৩(পঞ্চম)
গঙ্গা- ৫.২(ষষ্ঠ)
কুসুম- ৫.০(সপ্তম)
লক্ষ্মীর ঝাঁপি- ৪.৯(অষ্টম)
আমাদের দাদামণি-কনে দেখা আলো- ৪.৫ (নবম)
advertisement
চিরদিনই তুমি যে আমার- ৪.৩(দশম)
আরও পড়ুন-টলিউডেও আস্থা রাখল বিজেপি! হিরণ, রূপা, পাপিয়া…, একের পর এক হেভিওয়েট কেন্দ্রে BJP-র প্রার্থী
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। এবারেও নিজের সিংহাসন ধরে রাখল ধারাবাহিক পরিণীতা৷ চলতি সপ্তাহে ৬.২ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’৷ ৫.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক’জোয়ার ভাঁটা’ ও ‘পরশুরাম আজকের নায়ক’৷ ৫.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ । ৫.৫ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ৷ ৫.৩ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ও মোর দরদিয়া ‘ও’প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 4:53 PM IST










