advertisement

এবার বড়পর্দায় লকডাউনের গল্প

Last Updated:

করোনা রুখতে লকডাউন ৷ আর লকডাউনের ফাঁদে পড়ে একেবারেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া ৷

#কলকাতা: করোনা রুখতে লকডাউন ৷ আর লকডাউনের ফাঁদে পড়ে একেবারেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া ৷ তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শহর, স্বাভাবিক ছন্দে ফিরছে টলিউড ৷ সেই ছন্দের সঙ্গেই তাল মিলিয়ে সম্প্রতি হয়ে গেল পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবির লুক টেস্ট৷
আর্টেজ মিডিয়া ও প্যানডেমোনিয়াম প্রোডাকশনের ব্যানারেই তৈরি হচ্ছে এই ছবি ৷ এই ছবিতে দেখা যাবে সোহম, শ্রাবন্তী, ওম, বনি, মানালি, রাজনন্দিনীকে৷ লুক টেস্টে হাজির ছিলেন সবাই ৷
advertisement
ছবির গল্প নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ ছবির পরিচালক অভিমন্যু ৷ তবুও যতটুক জানা গিয়েছে, তা হল এই ছবির গল্পে উঠে আসবে লকডাউন পরিস্থিতির কথা ৷ এই ছবির প্রেক্ষাপটই থাকবে লকডাউন ৷ জানা গিয়েছে, গল্প ঘোরাফেরা করবে এই লকডাউনকে নিয়েই ৷
advertisement
এর আগে বাংলা ধারাবাহিকের বিভিন্নভাবে করোনাকে নিয়ে আসা হয়েছে ৷ অভিমন্যুর এই নতুন ছবিই হয়তো প্রথম বড়পর্দায় করোনা ও লকডাইন নিয়ে৷ ছবির নাম কি? জানতে চাইলে, সেটাও আপাতত গোপন রাখতে চান পরিচালক ৷ শুধু জানান জলদিই ফাঁস হবে সব তথ্য ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার বড়পর্দায় লকডাউনের গল্প
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement