advertisement

বাংলার পরিচালকরা জানেন কীভাবে গল্প বলতে হয়: অমিতাভ বচ্চন

Last Updated:

সত্তর দশক থেকে ২০১৬ ৷ হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে সুজিত সরকার, অনিরুদ্ধ রায় চৌধুরী ৷ বাঙালি পরিচালকের সঙ্গে কাজ

#কলকাতা: সত্তর দশক থেকে ২০১৬ ৷ হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে সুজিত সরকার, অনিরুদ্ধ রায় চৌধুরী ৷ বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম নয় অমিতাভ বচ্চনের ৷ কেরিয়ারের শুরুটাই তো হয়েছিল এই কলকাতা ও পরিচালক মৃণাল সেনের হাত ধরে ৷ ‘পিঙ্ক’ প্রতিবাদের মাঝে বাঙালি পরিচালকদের নিয়ে নস্ট্যালজিক হয়ে পড়ার আভাস পাওয়া গেল অমিতাব বচ্চনের চোখে মুখে ৷ বুধবার শহর কলকাতায় এসে, তাই অমিতাভ বচ্চন বলেই ফেললেন, ‘বাঙালি পরিচালকরা জানেন কীভাবে ছবির গল্প বলতে হয় ৷ দর্শকদের নার্ভ খুব ভালোভাবে ধরতে পারেন বাঙালি পরিচালকরা ৷’
সুজিত সরকারের ‘পিকু’ ছবি হোক বা ঋভু দাশগুপ্ত ‘তিন’ ৷ আর এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’ ! বাংলা পরিচালকদের সঙ্গে কাজ করা শুরু সেই সত্তর দশক থেকেই ৷ হৃষিকেশ মুখোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, বহু বাঙালি পরিচালকের কাজ করেছেন অমিতাভ ৷
সেই সূত্র ধরেই অমিতাভ জানালেন, ‘বাঙালি পরিচালকরা আমাকে বেছে নিয়েছিলেন, তাঁর জন্য সত্যিই গর্ব বোধ করি ৷ তবে বাঙালি পরিচালকদের মধ্যে ছবি নিয়ে অদ্ভুত ইমোশন কাজ করে ৷ যেটা ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে ৷ যেমন, পিঙ্ক ছবিতে সুজিত সরকার বহু দৃশ্যেকে বার বার নতুন নতুন অ্যাঙেলে ধরতে চেয়েছেন ৷ আর সব থেকে বড় ব্যাপার হল আমার কেরিয়ারের প্রথম ধাপই তো বাঙালি পরিচালক মৃণাল সেনের হাত ধরে ৷ তাঁর ছবি ভুবন-সোম-এ ভয়েস ওভার দিয়েছিলাম৷ এর থেকে বড় পাওনা কী আর আছে !’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলার পরিচালকরা জানেন কীভাবে গল্প বলতে হয়: অমিতাভ বচ্চন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement