advertisement

Sandipta Sen: ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে 'আইবুড়োভাত' খেলেন সন্দীপ্তা, বিয়ের আগে কতটা নিয়ম ভাঙছেন?

Last Updated:

Sandipta Sen: টলিপাড়ায় ফের বিয়ের সানাই৷ শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সন্দীপ্তা সেন৷ বিয়ের একমাস আগেই কব্জি ডুবিয়ে আইবুড়োভাত খাওয়া শুরু করলেন নায়িকা৷

কলকাতা: টলিপাড়ায় ফের বিয়ের সানাই৷ শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সন্দীপ্তা সেন৷ দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের গলায় মালা দিতে চলেছেন নায়িকা৷ আর মাত্র কয়েকদিন৷ বিয়ের প্রস্তুতিও জোরকদমে শুরু হয়েছে৷ বিয়ের একমাস আগেই কব্জি ডুবিয়ে আইবুড়োভাত খাওয়া শুরু করলেন নায়িকা৷
আইবুড়োভাত মানেই এলাহি আয়োজন৷ পাঁচভাজা, পঞ্চব্যাঞ্জনে সাজানো থালা, মাছ, মাংস, মিষ্টি, দই আরও কত কী৷ তবে সন্দীপ্তার আইবুড়োভাতের মেনুতে কী কী ছিল তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে সন্দীপ্তা যে অতটাও খাদ্যরসিক নয়, সেটা এতদিনে সকলেই জানেন৷ তাই ছিমছাম ভাবেই আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল৷ মেনুতে ছিল পোলাও ও মাংস৷ কারণ অভিনেত্রী এটা খেতে ভীষণ ভালবাসেন৷ কাছের মানুষদের নিজের পছন্দের খাবারের কথা জানিয়ে দিয়েছেন৷ ফিটনেস ফ্রিক অভিনেত্রী বিয়ের আগে কি তবে নিয়ম ভাঙছেন? আসলে শরীরের কথা মাথায় রেখেই শেষ পাতের মিষ্টিতে রাশ টেনেছেন৷ যতটা সম্ভব কম খাচ্ছেন বলেই জানিয়েছেন সংবাদমাধ্যমকে৷
advertisement
advertisement
সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, এই মাসে কাজ অনেকটাই কম রেখেছেন অভিনেত্রী৷ কারণ রোজ শ্যুটিং সেরে এত বড় আয়োজন করা সম্ভব নয়৷ আপাতত কেনাকাটায় বেশি ব্যস্ত রয়েছেন৷ কেনাকাটা থেকে বিয়ের আয়োজন সবটাই নিজের হাতে করছেন অভিনেত্রী?তবে একদিকে কাজের চাপ, অন্যদিকে বিয়ের চাপ, সব মিলিয়ে বেশ চাপেই রয়েছেন অভিনেত্রী৷ আগামী ডিসেম্বর মাসের ৭ তারিখে সাতপাকে ঘুরতে চলেছেন সন্দীপ্তা ও সৌম্য৷ তবে বিয়ের আসর কোথায় বসতে চলেছে তা এখনই খোলসা করতে চান না অভিনেত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandipta Sen: ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে 'আইবুড়োভাত' খেলেন সন্দীপ্তা, বিয়ের আগে কতটা নিয়ম ভাঙছেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement