advertisement

কোথায় গেল চুল, কোথায় বাঁধবে ফুল? লকডাউনে যখন ন্যাড়া হলেন বাদশা !

Last Updated:

নিজের গানে ব্যবহার করেছিলেন বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত বড় লোকের বিটি লো ! জ্যাকলিনকে নিয়ে সেই গান শ্যুট করে ইউটিউবে আসতেই তুমুল শোরগোল

#মুম্বই: নিজের গানে ব্যবহার করেছিলেন বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত বড় লোকের বিটি লো ! জ্যাকলিনকে নিয়ে সেই গান শ্যুট করে ইউটিউবে আসতেই তুমুল শোরগোল ৷ বাংলার মানুষজন তো একেবারে তেড়ে গেল বাদশার ওপর ৷ কেন বাদশা চুপচাপ চুরি করেছেন রতন কাহারের গান ! ব্যস, শুরু তরজা ৷ শেষমেশ রতন কাহারকে অর্থ সাহায্য করে মীমাংসা হল বিতর্কের ! বাদশা এখন কুল ৷ তরতরিয়ে সুপারহিটের চার্ট বাস্টারে বাম্পার হিট বাদশার বড়লোকের বিটি লো রিমিক্স !
এতো গেল পুরনো গপ্পো ৷ আসলে নতুন গল্প হল, লকডাউনে বসে বসে রীতিমতো বোর হয়ে নিজের মাথার ঘন, কালো চুল একেবারে কেটে উড়িয়ে দিলেন বাদশা ৷ আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল ৷ আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় হইচই ৷ নেটিজেনরা গানের কথা পাল্টে দিয়ে বলেই চলেছেন কোথায় গেল চুল? কোথায় বাঁধবে ফুল?
advertisement
তবে বাদশা কিন্তু ন্যাড়া হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন সঞ্জয় দত্ত অভিনীত চরিত্র অগ্নিপথ ছবির কাঞ্চাচিনা থেকেই ৷ নিজের ছবি পোস্ট করে লিখলেনও তাই ৷
advertisement
দেখুন বাদশার সেই পোস্ট---
View this post on Instagram

Kaancha cheena Agneepath

A post shared by BADSHAH (@badboyshah) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোথায় গেল চুল, কোথায় বাঁধবে ফুল? লকডাউনে যখন ন্যাড়া হলেন বাদশা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement