advertisement

এ বছরেই বিয়ে করতে চলেছেন প্রভাস !

Last Updated:

গুঞ্জন ছিল অনেকদিন আগেই থেকেই ৷ এমনকী, রটে গিয়েছিল গত বছর ডিসেম্বরেই বিয়ে করে ফেলবেন বাহুবলি প্রভাস ৷

#মুম্বই: গুঞ্জন ছিল অনেকদিন আগেই থেকেই ৷ এমনকী, রটে গিয়েছিল গত বছর ডিসেম্বরেই বিয়ে করে ফেলবেন বাহুবলি প্রভাস ৷ তবে ডিসেম্বর গিয়ে, নতুন বছরে পড়লেও বিয়ে তো হল না উলটে গুঞ্জনে পড়ল নতুন ঘি ৷ আর এই ঘি ফেললেন প্রভাসের কাকা নিজেই ৷ একটি সাক্ষাৎকারে প্রভাসের কাকা স্পষ্ট জানিয়ে দিলেন, সব রেডি ৷ এই বছরই বিয়ে করবেন প্রভাস ! তবে পাত্রীর নামটা কিন্তু গোপনই রেখেছে প্রভাসের পরিবার ৷
কথায় আছে যা রটে তাই বটে ৷ আর একথা যদি সত্যি হয়, তাহলে খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে বাহুবলি ও দেবসেনার ! হ্যাঁ, এবার আর সিনেমায় নয়, বরং বাস্তবেই নাকি প্রভাস ও অনুষ্কা শেট্টি বিয়ে করতে চলেছেন ৷ আর রটে যাওয়া খবরটা যদি সত্যি হয়, তাহলে ডিসেম্বর মাসেই নাকি বিয়ে করে ফেলবেব অনুষ্কা ও প্রভাস ৷
advertisement
তবে কিছুদিন আগেও যখন এ খবর রটেছিল ফিল্মি পাড়ায় তখন অনুষ্কা শেট্টি ব্যাপারটাকে পুরো এড়িয়ে গিয়েছিলেন ৷ তবে এবার কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন বাহুবলির দেবসেনা !
advertisement
গুজবে ইতি টানলেন অনুষ্কা নিজেই ! প্রভাস যে শুধুই তাঁর সহকর্মী, তা পরিষ্কার জানিয়ে দিলেন অনুষ্কা শেট্টি ! তবে এ ব্যাপারে কোনও কথাই বলতে চাননি বাহুবলি প্রভাস !
advertisement
‘বাহুবলি’ ছবির মুক্তির পর থেকেই একদিকে যখন ছবি নিয়ে নানা মহলে নানা কথা ৷ একের পর এক রেকর্ড ভাঙার গল্প ৷ ঠিক তখনই রটে গেল প্রভাস আর অনুষ্কা শেট্টি নাকি জমিয়ে প্রেম করছেন ৷ রটে গেল এটাও, প্রভাস নাকি অনুষ্কাকেই বিয়ে করতে চলেছেন ৷
তবে এই সব গুজবকে একেবারেই পাত্তা না দিয়ে অনুষ্কা সম্প্রতি জানিয়ে দিলেন, ‘প্রভাস শুধুই সহকর্মী ৷ প্রেমের গল্প জাস্ট গুজব !’
advertisement
অন্যদিকে জানা গিয়েছে, প্রভাসের বিয়ের জন্য তাঁর পরিবার ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন পাত্রী৷ তবে সেই পাত্রীর সঙ্গে ফিল্মের কোনও যোগাযোগ নেই ৷ এক ধনী বিল্ডারের একমাত্র মেয়ে৷ দেখতে অতিব সুন্দরী ৷ এমনকী, প্রভাসের বাড়ির লোকেরও এই মেয়েরে বেশ পছন্দ ৷ প্রভাস হ্যাঁ বললেই শীঘ্রই চার হাত এক হবে !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ বছরেই বিয়ে করতে চলেছেন প্রভাস !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement