advertisement

প্রস্তাবে 'না' মিম-মেহজবীনের, বিশালের ছবিতে টাব্বু, ফজলের সঙ্গে বাংলাদেশের বাঁধন

Last Updated:

বাঁধনকে এর আগে কলকাতার বাঙালিরা সৃজিতের 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'-তে অভিনয় করতে দেখেছেন। তা ছাড়া বাংলাদেশে 'রেহানা মরিয়ম নূর', 'নিঝুম অরণ্যে' ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

#ঢাকা: সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত 'খুফিয়া'র টিজার। অমর ভূষণের উপন্যাস 'এসকেপ টু নোহোয়্যার' অবলম্বনে বানানো এই ছবি। অভিনয়ে আলি ফজল, টাব্বু, আশিস বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি। তাঁদেরই সঙ্গে দেখা গেল বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও।
গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই চরিত্রটি প্রথমে বিদ্যা সিনহা মিম, তার পর মেহজবীন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে ভাবে দেখানো হয়েছে, তা নিয়ে সমস্যা হয় দুই অভিনেত্রীরই। তার পরেই বাঁধনরে প্রস্তাব দেওয়া হয় এই চরিত্রের জন্য। বাঁধন অভিনয়ে রাজি হন।
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে মেহজবীন বলেন, ''বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এ ধরনের কোনও গল্পে নিজেকে জড়াতে চাইনি।'' অন্য দিকে মিম বলেন, "চরিত্রটি পছন্দ হওয়া সত্ত্বেও আমি পুরো গল্পটি পড়ে ছবিতে অভিনয় করতে রাজি হইনি। কারণ ছবিটিতে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।"
advertisement
বাঁধনকে এর আগে কলকাতার বাঙালিরা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'-তে অভিনয় করতে দেখেছেন। তা ছাড়া বাংলাদেশে 'রেহানা মরিয়ম নূর', 'নিঝুম অরণ্যে' ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। এ বার একেবারে বলিউডে পা বাংলাদেশের অভিনেত্রীর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রস্তাবে 'না' মিম-মেহজবীনের, বিশালের ছবিতে টাব্বু, ফজলের সঙ্গে বাংলাদেশের বাঁধন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement