advertisement

Zubeen Garg Second Post Mortem: জুবিনের মৃত্যুতে রহস্য? শেষকৃত্যের আগে ফের ময়নাতদন্ত, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

Last Updated:

সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের৷

জুবিন গর্গের মৃত্যুতে নতুন রহস্য?
জুবিন গর্গের মৃত্যুতে নতুন রহস্য?
প্রয়াত গায়ক জুবিন গর্গের মরদেহের ফের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিল অসম সরকার৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই এ কথা জানিয়েছেন৷ নিছক দুর্ঘটনা না কি জুবিনের মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা স্পষ্ট করতেই অসম সরকার প্রয়াত শিল্পীর মৃত্যু রহস্যের নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে৷
অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সকালেই গুয়াহাটি মেডিক্যাল কলেজে গুয়াহাটি এইমস-এর চিকিৎসকদের নজরদারিতে জুবিন গর্গের মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে৷ শেষকৃত্যের আগে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ময়নাতদন্ত করা হবে৷
গত শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে সমুদ্রে সাঁতার কাটার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় ৫২ বছর বয়সি শিল্পীর৷ যদিও প্রাথমিক খবরে দাবি করা হয়েছিল, স্কুবা ডাইভিং-এর সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় জুবিন গর্গের৷ জুবিনের আচমকা মৃত্যুতে অসম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ ইতিমধ্যে অসমে এসে পৌঁছেছে জুবিন গর্গের দেহ৷
advertisement
advertisement
সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের৷ অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিঙ্গাপুর হাইকমিশনের পক্ষ থেকে এই নথি দেওয়া হয়েছে৷ যদিও তা ময়নাতদন্তের রিপোর্ট নয়৷ সিঙ্গাপুরের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সেই নথি পাওয়ার চেষ্টাও চলছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা৷
advertisement
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘যে নথি আমরা পেয়েছি তা ময়নাতদন্তের রিপোর্ট নয়৷ ময়নাতদন্তের রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট এক নয়৷ আমরা সব নথি সিআইডি-র কাছে পাঠাব৷ আমাদের মুখ্যসচিব সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে দ্রুত সেই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছেন৷’
এর পাশাপাশি, প্রয়াত শিল্পীর শেষকৃত্যের প্রস্তুতিও চলছে৷ অসমের কামারকুচি এনসি গ্রামে মঙ্গলবার সকাল আটটা নাগাদ জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হবে৷ যেখানে জুবিন গর্গের শেষকৃত্য হবে, সেখানেই দশ বিঘা জমিতে প্রয়াত শিল্পীর স্মরণে স্মৃতিসৌধ তৈরি করবে অসম সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg Second Post Mortem: জুবিনের মৃত্যুতে রহস্য? শেষকৃত্যের আগে ফের ময়নাতদন্ত, জানালেন অসমের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement