advertisement

Tollywood: অভিনেতাপুত্র দুই ভাই-ই দাপটের সঙ্গে অভিনয় করছেন এখন, তাঁদের চিনতে পারেন ছোটবেলার ছবি দেখে?

Last Updated:

চশমা পরা গৌরব (Gaurav Chakrabarty) এবং দুষ্টু হাসিতে ভরা অর্জুনের (Arjun Chakrabarty) মুখ দেখলে চিনতে কষ্ট হয় না সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakrabarty) দুই তনয়কে৷

কলকাতা : ভাইয়ের কাঁধ জড়িয়ে দাদা ৷ সাদাকালো ছবি জুড়ে নস্টালজিক মায়া ৷ সামাজিক মাধ্যমে অর্জুন চক্রবর্তীর প্রোফাইল জুড়ে ৷ বৃহস্পতিবার একটিপুরনো ছবি শেয়ার করেছেন অর্জুন ৷ সেখানে ফ্রেমবন্দি তাঁর ও দাদা গৌরবের শৈশব ৷ চশমা পরা গৌরব (Gaurav Chakrabarty) এবং দুষ্টু হাসিতে ভরা অর্জুনের (Arjun Chakrabarty) মুখ দেখলে চিনতে কষ্ট হয় না সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakrabarty) দুই তনয়কে৷
অভিনেতা বাবার ব্যাটন তুলে নিয়েছেন দুই ভাই-ই ৷ টলিউডে জমিয়ে অভিনয় করছেন তাঁরা ৷ ব্যক্তিগত ভাবমূর্তিতে আপাতভাবে দু’জনে বিপরীত মেরুর মনে হলেও দু’জনেরই অভিনয়ে সাবলীলতার ছাপ স্পষ্ট ৷ মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনার পর গৌরব পা রাখেন অভিনয় দুনিয়ায় ৷ অভিনয়ে হাতেখড়ি মঞ্চে ৷ সত্যজিৎ রায়ের ফেলুদা অভিযান ‘অপ্সরা থিয়েটারের মামলা’-য় তিনি অভিনয় করেন বাবা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে ৷
advertisement
টেলিভিশনে প্রথম কাজ ‘গানের ওপারে’৷ অন্য গতের এই ধারাবাহিক দিয়ে রুপোলি দুনিয়ায় প্রথম অভিযান তাঁর ভাই গৌরবেরও ৷ এর পর ‘অদ্বিতীয়া’, ‘ব্যোমকেশ’, ‘মহানায়ক’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ৷ নামের পাশে রয়েছে ‘রং মিলান্তি’, ‘ল্যাপটপ’, ‘ছায়াময়’, ‘রূপকথা নয়’, ‘অপুর পাঁচালি’, ‘ঈগলের চোখ’, ‘আসছে আবার শবর’, ‘ক্রিসক্রস’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘পরিণীতা’-সহ অসংখ্য বক্সঅফিস সফল ছবি ৷ পরে তিনি আবার ফিরে গিয়েছেন মঞ্চে ৷ অভিনয় করেছেন চিটেগুড়’, ‘এখন তখন’, ‘মুশকিল আসান’, ‘শিরোনাম’-সহ একাধিক নাটকে ৷ সম্প্রতি তিনি নজর কেড়েছেন ওয়েবসিরিজেও ৷
advertisement
advertisement
পাশাপাশি, অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী অর্জুন মাস কমিউনিকেশন ও ভিডিয়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেন ৷ অভিনয়ের সূত্রপাত ‘গানের ওপারে’ ধারাবাহিকে গোরার চরিত্রে ৷ অন্যধারার এই ধারাবাহিকে ‘পুপে’ মিমি চক্রবর্তীর বিপরীতে ‘গোরা’ অর্জুনের জুটি ছিল দর্শকদের মনের কাছেই ৷
প্রথম ছবিতেও আত্মপ্রকাশ মিমির বিপরীতেই ৷ ২০১২ সালে মুক্তি পেয়েছিল অর্জুনের প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’৷ এর পর ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘বঙ্কুবাবু’, ‘ওয়ান’, ‘গুপ্তধনের সন্ধানে’, ‘ক্রিসক্রস’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘লভ আজ কাল পরশু’-সহ বহু বক্সঅফিস সফল ছবির নায়ক তিনি ৷ বহু প্রতীক্ষিত ছবি ‘অভিযাত্রিক’-এ তিনি অভিনয় করেছেন অপুর ভূমিকায় ৷ ছবিটি মুক্তি পাবে এ বছর ৷ এই ছবিতে বাবা-ছেলের যুগলবন্দি দেখা যাবে ৷ সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন শঙ্করের ভূমিকায় ৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর দুই চরিত্র অপুর এবং শঙ্কর একই ফ্রেমে ধরা দেবে ‘অভিযাত্রিক’-এ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: অভিনেতাপুত্র দুই ভাই-ই দাপটের সঙ্গে অভিনয় করছেন এখন, তাঁদের চিনতে পারেন ছোটবেলার ছবি দেখে?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement