advertisement

Arijit Singh News: ২ সন্তানের পর ফের বাবা হলেন অরিজিৎ সিং? ছোট বাচ্চা কোলে নিয়ে স্ত্রী কোয়েল! ছবি-ভিডিওতে ধুন্ধুমার

Last Updated:

প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর, কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে৷ তাহলে ফের কি তাঁদের জীবনে নতুন কেউ এলেন? প্রশ্ন ঘুরছে নেটমাধ্যমে৷

News18
News18
কলকাতা: সকলের প্রিয় অরিজিৎ সিং৷ গায়ক অরিজিতের পাশাপাশি মানুষ অরিজিৎকেও পছন্দ করেন সকলে৷ কারণ তাঁর জীবনদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর ব্যবহার৷ খ্যাতির চূড়ায় থেকেও তিনি অতি সাধারণ পোশাকে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়ান৷ সকলের সঙ্গে হেসে কথা বলেন৷ ফলে অরিজিতের ব্র্যান্ডিংটই এমন৷
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খুব বেশি কথা বলেন না তিনি৷ কোনও সোশ্যাল মিডিয়ায় তাঁর বাড়ি বা সংসারের ছবি ঘটা করে কখনও পোস্ট করেন না অরিজিৎ৷ ফলে তাঁর স্ত্রী এবং সন্তানরা সব সময় লাইমলাইটের আড়ালে থাকেন৷
advertisement
advertisement
অরিজিৎ তাঁর ব্যাক্তিগত জীবনের বিষয় খুব বেশি সামনে আনেন না৷ তবে বিভিন্ন ফ্যান মহল থেকে তাঁর জীবনের প্রায় অনেক মুহূর্তে শেয়ার করা হয়৷ ফলে অদেখা অরিজিৎকে আমারা দেখতে পাই৷ তেমনই এক ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা গিয়েছে অরিজিৎ-এর স্ত্রী কোয়েলের কোলে এক ছোট বাচ্চা৷ একদম ছোট এক বাচ্চা কোলে নিয়ে রয়েছেন অরিজিতের স্ত্রী৷ পাশে দাঁড়িয়ে গায়ক৷ তাহলে অরিজিৎ কি আবার বাবা হলেন?
advertisement
advertisement
প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর, কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে৷ তাহলে ফের কি তাঁদের জীবনে নতুন কেউ এলেন? প্রশ্ন ঘুরছে নেটমাধ্যমে৷
আসলে অরিজিৎ-কোয়েল এসেছিলেন একটি অন্নপ্রাসনের অনুষ্ঠানে। খুদেকে দেখতে খুবই উৎসাহী। আর তাঁর থেকেও কোয়েল যেন বেশি মজা পেয়েছে বাচ্চাটিকে কোলে নিয়ে৷ আর অরিজিৎ যখন এসেছেন অনুষ্ঠানে তখন তাঁকে ঘিরে ছবি তোলা হবে, সেটাই স্বাভাবিক৷
advertisement
advertisement
অরিজিৎ-কোয়েল দু’জনেই খুব সাধারণ সাজে থাকে৷ এখানেও তার ব্যতিক্রম হল না৷ অরিজিতের পরনে পাজামা-পাঞ্জবি। সাধারণের ভিড়ে তিনি মিশে গেলেন৷ যা দেখে সবাই খুশি৷
আরজি কাণ্ড মুখ খোলেন অরিজিৎ৷ নির্যাতিতাকে নিয়ে তিনি গান বাঁধেন এবং সেই গান রাতারাতি ভাইরাল হয়ে যায়৷ সেই গান প্রতিবাদের ভাষা হিসেবে উঠে আসে৷
এবছর শুরু হয়ে গিয়েছে অরিজিৎ-এর লাইভ শো৷ তাঁর গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ কমই রয়েছে৷ এবছর আবার তিনি পদ্মশ্রী সম্মানে ভূষণে ভূষিত হচ্ছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh News: ২ সন্তানের পর ফের বাবা হলেন অরিজিৎ সিং? ছোট বাচ্চা কোলে নিয়ে স্ত্রী কোয়েল! ছবি-ভিডিওতে ধুন্ধুমার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement