advertisement

Aparajita Adhya's Viral Video: দাড়ি-গোঁফ গজালো অপারাজিতা আঢ্যর মুখে! বাধ্য হয়েই নিজেকে পুরুষ-রূপে বদলে নিলেন নায়িকা! ভাইরাল ভিডিও

Last Updated:

Aparajita Adhya's Viral Video: একী হল অপরাজিত আঢ্যর। এই বয়সে মুখে দাড়ি-গোঁফ গজালো। পুরো বদলে নিলেন নিজেকে। ভিডিও শেয়ার করে নিজেই জানালেন সত্যিটা!

#কলকাতা: অপরাজিত আঢ্য (Aparajita Adhya's Viral Video)। টলিউডের এই নায়িকাকে চেনেন না এমন কেউ নেই। টলি সিনেমা থেকে সিরিয়াল সবেতেই দক্ষ অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। অপরাজিতার মিষ্টি মুখের হাসির দিবানা দর্শক। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। মাঝে মধ্যেই নানা নাচের এবং গানের ছবি, ভিডিও পোস্ট করেন তিনি। অপরাজিতা শুধু অভিনয় করেন না। খুব ভাল নৃত্য শিল্পীও তিনি। সেই সঙ্গে লেখালেখিও করেন। যাকে বলে একা হাতে সব কিছু।
এখন আবার তিনি 'লক্ষ্মী কাকিমা"(Aparajita Adhya's Viral Video)। জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে লিড চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁকে ঘিরেই তৈরি হয়েছে 'লক্ষ্মী কাকিমা' চিত্রনাট্য। একাই জমিয়ে রেখেছেন এই ধারাবাহিক। কিন্তু সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
advertisement
advertisement
কী আছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে অপরাজিতার গাল ভর্তি দাড়ি এবং গোঁফ গজিয়েছে। ওমন মিষ্টি মুখে দাড়ি - গোঁফ দেখে অবাক সকলে। শুধু তাই নয় দাড়ি-গোঁফ উঠতেই নিজের ভোল বদলে নিয়েছেন নায়িকা। একেবারে মাথায় পাগড়ি, চোখে সানগ্লাস পরে পাঞ্জাবি সেজে ঘুরছেন তিনি। কী আর করা যাবে। দাড়ি-গোঁফ নিয়ে তো আর শাড়ি পরা যায় না। তবে কী সত্যিই এমন হল তাঁর?
advertisement
advertisement
না, বিষয়টা হল পুরো ব্যাপারটাই 'লক্ষ্মী কাকিমা' ধারাবাহিকের জন্য। মেক-আপ রুমে বসে এই নতুন মেক-আপে সেজেছেন তিনি(Aparajita Adhya's Viral Video)। ছদ্মবেশে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সবটাই নিজের সংসার বাঁচাতে। তবে এই ভিডিও এবং নায়িকার নতুন লুক দেখে অভিভূত দর্শক। হুহু করে শেয়ার হচ্ছে এই ভিডিও। এই ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে অপরাজিতা লিখেছেন, "পঞ্চনদীর তীরে বেণী পাকাইয়া শিরে , লক্ষী কাকীর যাত্রাশুরু। এসেছে সে এক দিন লক্ষ পরানে শঙ্কা না জানে না রাখে কাহারো ঋণ। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন।" নায়িকার এই রূপে মুগ্ধ দর্শক। নিজেকে কী ভাবে ভেঙে গড়ে নতুন চরিত্র করতে হয় তা দেখিয়ে দিয়েছেন এই নায়িকা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya's Viral Video: দাড়ি-গোঁফ গজালো অপারাজিতা আঢ্যর মুখে! বাধ্য হয়েই নিজেকে পুরুষ-রূপে বদলে নিলেন নায়িকা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement