advertisement

Aparajita Adhya Video: কে কী বলল তাতে বয়েই গেছে! নেচেই আনন্দ পান অপরাজিতা আঢ্য, রইল ভিডিও

Last Updated:

Aparajita Adhya Instagram Trending Video: ইনস্টাগ্রামের ট্রেন্ডিং গানের সঙ্গে নাচলেন অপরাজিতা আঢ্য৷ বললেন নাচের মধ্যেই তিনি মনের আনন্দ খুঁজে পান৷

কলকাতা: সবুজ মাঠে নাচ করছেন অপরাজিতা আঢ্য৷ তিনি মাঝে মধ্যেই নিজের নাচের ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে৷ যা দেখতে মুখিয়ে থাকেন তাঁর ভক্তরা৷ ছোট ছোট রিলের মধ্যে দিয়ে নিজের নৃত্য শৈলি সামনে আনেন তিনি৷ এবারও সেভাবে খোলা মাঠের মধ্যে নাচলেন একটি নেপালি গানের সঙ্গে৷
এই গানটি ইদানিং ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং৷ এমনকি এই গানের সঙ্গে নাচের স্টেপও সকলের জানা৷ স্বাভাবিক ভাবে অপরাজিতার ভিডিওটি সকলের মনে ধরেছে৷
advertisement
এই ভিডিওটি পোস্ট করার সময় অপরাজিতা আঢ্য বলেন যে খুশির সহজ পথ হল নাচ! অপরাজিতা আঢ্য যে নাচতে ভালবাসেন সেকথা সকলেই জেনে গিয়েছেন৷ তিনি নিজেও নাচের মধ্যে দিয়ে মনের আনন্দ খুঁজে পান৷ ফলে যে কোনও পরিস্থিতিতে তিনি নাচতে পছন্দ করেন৷ এতে তাঁর মন ভাল থাকে৷ এবারও তার অন্যথা হল না৷ সম্ভবত কোথাও বেড়াতে গিয়ে তিনি নাচলেন এবং জিন্স-টপেই নেচে মাত করলেন অভিনেত্রী অপরাজিতা৷
advertisement
আরও পড়ুন Jojo Mukherjee Son: ৪বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম
জনপ্রিয় অভিনেত্রী আপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ৷ টিভি মানে ছোট পর্দায় তাঁকে যেমন দেখতে পছন্দ করেন দর্শকরা, তেমনই বড় পর্দায় তিনি সাবলীল৷ তাঁর ব্যক্তিত্ব এমন যে সকলেই খুব পছন্দ করেন তাঁকে৷ সবার কাছে তিনি প্রিয় অপা বা অপাদি৷ তবে শুধু অভিনয় নয়, নাচেও খুবই পটু অপরাজিতা আঢ্য৷ অর্থাৎ যেমন সুন্দর অভিনয়, তেমন সুন্দর নাচেন (Aparajita Adhya dance) তিনি৷
advertisement
advertisement
advertisement
মাঝে মধ্যেই সেই নাচের ভিডিও তিনি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ আর অপাদির নাচে মুগ্ধ তাঁর ভক্তরা৷ এমনই এক ভিডিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ তবে শুধু নাচ নয়, অপার মিষ্টি মুখের হাসিতেই নজর কাড়ল বেশি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya Video: কে কী বলল তাতে বয়েই গেছে! নেচেই আনন্দ পান অপরাজিতা আঢ্য, রইল ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement