advertisement

Anupam Kher: লতা মঙ্গেশকরের বাড়িতে অনুপম খের, সান্ত্বনা আশা ভোঁসলেকে...

Last Updated:

Anupam Kher: অনুপম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি লতার ছোট বোন আশা ভোঁসলেকে সান্ত্বনা দিচ্ছেন

Anupam Kher with Asha Bhosle.
Anupam Kher with Asha Bhosle.
#মুম্বই: তিনি (Lata Mangeshkar) চলে গেলেন। থেকে গেল তাঁর আওয়াজ। তাঁরই কথা মতো, 'মেরি আওয়াজ হি পহেচান হ্য়ায়'। আজ গোটা দেশের 'দো নয়নো মে আঁসু ভরে হ্য়ায়.'.. মুম্বইতে লতা মঙ্গেশকরের বাসভবনে গিয়েছিলেন অনুপম খের (Anupam Kher)। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অনুপম (Anupam Kher)। যেখানে তিনি আশা ভোঁসলেকে সান্ত্বনা দিচ্ছেন। লিখেছেন, হাসির মধ্য়েই তো আমরা সবচেয়ে বড় দুঃখকে লুকিয়ে রাখি।
advertisement
আগেও অনুপম, লতা মঙ্গেশকরের ছবির একটি গ্যালারি শেয়ার করেছেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। লিখেছেন, “ভারতরত্ন লতামঙ্গেশকর আমাদের ছেড়ে কোথাও যেতে পারবেন না। তাঁর কণ্ঠ চিরকাল প্রতিটি ভারতীয়ের হৃদয় ও আত্মায় খোদাই করা থাকবে। হয়তো, উপরের দেবতারাও লতা দিদির প্রাণময় কণ্ঠ শুনতে চেয়েছিলেন। তাই তাঁরা তাঁকে ডেকে নিলেন!"
advertisement
advertisement
অমিতাভ বচ্চন, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় লীলা বনসালিকে লতা মঙ্গেশকরের বাড়িতে দেখা যায়। কিংবদন্তি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহরুখ খান, শচীন তেনডুলকার এবং আরও অনেকে শেষকৃত্যের জন্য় আসেন। পাকিস্তান থেকেও লতার জন্য শ্রদ্ধা জানানো হয়েছে।
advertisement
দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রভাকুঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল লতা মঙ্গেশকরের মরদেহ। তার পর সেখান থেকে বিকেল চারটে নাগাদ শিবাজি পার্কের উদ্দেশে যাত্রা। সন্ধে সাড়ে ছটায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় লতা মঙ্গেশকরের।  সুরসম্রাজ্ঞীর শেষ যাত্রায় এসেছিলেন অমিতাভ বচ্চন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
advertisement
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে৷ চিকিৎসায় প্রাথমিক ভাবে সাড়া দেওয়ার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ শেষ পর্যন্ত রবিবার সকালেই থেমে যায় সব লড়াই৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Kher: লতা মঙ্গেশকরের বাড়িতে অনুপম খের, সান্ত্বনা আশা ভোঁসলেকে...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement