advertisement

জনপ্রিয় ডেটিং সাইটে কী করছেন অনিন্দ্য! ফাঁস করলেন অভিনেতা নিজেই

Last Updated:

বন্ধু থুড়ি সঙ্গী খোঁজার অ্যাপে অনিন্দ্যকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠছিল, অভিনেতার অজান্তেই কি তাঁর নাম নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হল?

#কলকাতা: ফেসবুক, ইনস্টাগ্রামে তিনি যথেষ্ট সক্রিয়। তবে এ বার জনপ্রিয় একটি ডেটিং সাইটেও দেখা গেল অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। বেশিরভাগ তারকাই ব্যক্তিজীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। তাই বন্ধু থুড়ি সঙ্গী খোঁজার অ্যাপে অনিন্দ্যকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠছিল, অভিনেতার অজান্তেই কি তাঁর নাম নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হল?
না, তেমন কিছুই হয়নি। অনিন্দ্যর ছবি এবং নাম দেওয়া অ্যাকাউন্টটি ভুয়ো নয়। নিউজ18 বাংলাকে অনিন্দ্য বললেন, "অ্যাকাউন্টটি সম্পর্কে আমি অবগত। ওই অ্যাপটির সঙ্গে কাজ করছি। সম্পূর্ণ বাণিজ্যিক এবং পেশাগত কারণে ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছে।"
advertisement
advertisement
আপাতত গাঁটছড়া ধারাবাহিকে রাহুলের ভূমিকায় দেখা যাচ্ছে অনিন্দ্যকে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা। চলতি বছরে 'বেলাশুরু' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অরিন্দম শীল পরিচালিত 'খেলা যখন'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন তিনি। ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জনপ্রিয় ডেটিং সাইটে কী করছেন অনিন্দ্য! ফাঁস করলেন অভিনেতা নিজেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement