advertisement

বিদেশের রাস্তায় অমিতাভকে সলমন নামে সম্বোধন ! হতবাক শহেনশাহ

Last Updated:

তাহলে কী অমিতাভের থেকে সলমন বেশি জনপ্রিয় ! তাহলে কী জনপ্রিয়তায় বলিউডের ‘বুডঢা’ হেরে গেলেন, ‘ভাইজান’-এর কাছে !

#মুম্বই: তাহলে কী অমিতাভের থেকে সলমন বেশি জনপ্রিয় ! তাহলে কী জনপ্রিয়তায় বলিউডের ‘বুডঢা’ হেরে গেলেন, ‘ভাইজান’-এর কাছে ! ব্যাপারটা অনেকটা এমনটাই ঘটল, যখন বিদেশের রাস্তায় অমিতাভকে সলমন বলে ভুল করলেন এক ব্যক্তি ! আর গোটা কাণ্ড দেখে কিছুটা হলেও হতবাক হয়েছেন বলিউডের শহেনশাহ ৷ সে খবর গোটা দুনিয়াকে সকাল সকাল নিজেই জানিয়েছেন বিগবি !
কাণ্ডটা হল, গ্ল্যাসগোর রাস্তা দিয়ে হাঁটছিলেন অমিতাভ ৷ পরনে কালো লং কোর্ট ৷ পাশে হঠাৎ এক গাড়ি এসে দাঁড়ায়৷ গাড়ির ভিতরে থাকা এক ব্যক্তি, এক গাল হাসি হেসে হাত নাড়ান অমিতাভকে ৷ একটু হেসে অমিতাভও হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান ব্যক্তি ৷ কিন্তু এর পরেই ঘটে ঘটি গণ্ডগোল ৷ গাড়ির ভিতর থেকে ব্যক্তি সোজা অমিতাভকে বলে ওঠেন, ‘হ্যালো সলমন ! কেমন আছেন আপনি !’ ব্যক্তির মুখ থেকে সলমন সম্বোধন শুনে, থমকে গেলেন বিগবি ৷ তবে গোটা কাণ্ডটি লিখলেন ট্যুইটারে ৷
advertisement
big
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিদেশের রাস্তায় অমিতাভকে সলমন নামে সম্বোধন ! হতবাক শহেনশাহ
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement