advertisement

Kishore Kumar: কিশোরকুমারের জন্মদিনে পুত্র অমিতকুমারের নতুন চমক

Last Updated:

কিশোরকুমারের (KishoreKumar) আগামী জন্মদিনে বাবার গানের আনপ্লাগড কভার ভার্সন নিয়ে আসছেন অমিতকুমার (Amit Kumar)।

কলকাতা : আগামী ৪ অগাস্ট কিংবদন্তি শিল্পী কিশোরকুমারের ৯২ তম জন্মবার্ষিকী ৷ অভিনেতা,গায়ক,পরিচালক,প্রযোজক,গীতিকার,সুরকার নানা ভূমিকায় তিনি চিরকালীন,চিরকিশোর ।  কিশোরকুমারের (KishoreKumar) আগামী জন্মদিনে বাবার গানের আনপ্লাগড কভার ভার্সন নিয়ে আসছেন অমিতকুমার (Amit Kumar)। মাঝে নিজের পপুলার হিন্দি ছবির কভার ভার্সন সিরিজ করেছেন অমিত । 'বড়ে অচ্ছে লগতে হ্যায়', 'রোজ রোজ আখোঁ তলে','মুঝকো ইয়ে জিন্দেগি','ইঁয়াদ আ রহি হ্যায়'- এর মতো গানের কভার ভার্সন যথেষ্ট সফল হয় ।  পুত্র অমিত কুমারকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন অভিনয়ের সূত্রে 'দূর গগন কি ছাঁও মে' ছবিতে । পরে গানে প্রথমবার নিয়ে আসেন 'দূর কা রাহি' ছবিতে ।'ম্যাঁয় এক পঞ্ছী মতওয়ালা রে' এই গান অমিত যখন রেকর্ড করেন তখন তাঁর বয়স মাত্র তেরো বছ র।
সেই সময়ই বাবার জন্মদিন উপলক্ষে তাঁর গানের কভার ভার্সন নিয়ে আসার কথা ভাবলেন অমিত । তিনি জানান," বাবার জন্মদিন উপলক্ষে ৪ অগাস্ট আশির দশকের একটা জনপ্রিয় হিন্দি গানের আনপ্লাগড কভার ভার্সন করেছি । গানটা কী এখনই বলছি না । ওটা সাসপেন্স থাক । অনেকেই বাবার গানের অনুরোধ করেন । তাই এই গানটা করলাম ।এছাড়াও এই মাসেই বাবার গান নিয়ে দুটো ম্যাশআপ কভার ভার্সন প্রকাশ পাবে । সবটাই এই বিশেষ মাসের কথা ভেবেই করা । পরে আবার আমি নিজের গানে মনোসংযোগ করব। গানটার প্রোমোতে আমরা বাবারই দেওয়া একটা সাক্ষাৎকারের অংশ ব্যবহার করেছি । কলকাতার অ্যাড মেকার্সে রেকর্ড করা হয়েছিল । সেখানে গায়ক অমিত কুমারকে নিয়ে বলতে শোনা  যায় বাবা কিশোর কুমারকে ।"
advertisement
গানটা আগামী ৪ অগাস্ট অমিত কুমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে  প্রকাশ পেতে চলেছে । প্রসঙ্গত এর আগে অমিত তাঁর বাবাকে শ্রদ্ধা নিবেদন করেছেন 'বাবা মেরে'-শীর্ষক এক বিশেষ মিউজিক ভিডিওতে । কন্যা মুক্তিকাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন বাবাকে । ইউটিউবে গানটির ভিউয়ারশিপ এক মিলিয়ন পার করেছে অন মেরিট । নিঃসন্দেহে এই নতুন উদ্যোগ ৷  কিশোর অনুরাগীদের কাছে  এক অনন্য পাওয়া হতে চলেছে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishore Kumar: কিশোরকুমারের জন্মদিনে পুত্র অমিতকুমারের নতুন চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement