advertisement

২ সপ্তাহেই 'আলো' আসছে আলিয়ার জীবনে? আলিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

Alia Bhatt: তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি শেয়ার করেছেন এবং বলেছেন যে তিনি 'আলো'কে স্বাগত জানাচ্ছেন দুই সপ্তাহ পরেই

#মুম্বই: আলিয়া ভাট সম্প্রতি শিরোনামে রয়েছেন বলিউডের। ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই তিনি এখন পর্যন্ত একটা দারুণ বছর কাটিয়েছেন। তিনিই একমাত্র বলিউড অভিনেত্রী যাঁর এই বছরে তিনটি সফল সিনেমা রয়েছে, যার মধ্যে রয়েছে 'RRR','গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডার্ক কমেডি 'ডার্লিংস'। বেশ কয়েক বছর ডেট করার পর এই বছরের এপ্রিলে তিনি গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুরের সঙ্গে। লাভবার্ডরা জীবনের একটি নতুন পর্ব শুরু করতে প্রস্তুত। তাঁদের প্রথম সন্তান আসছে। সম্প্রতি তাঁদের ছবি ব্রহ্মাস্ত্রের প্রচারের জন্য ব্যস্ত রণবীর- আলিয়া।
advertisement
advertisement
মুম্বইতে ছবির প্রচারে এক অনুষ্ঠানে রণবীরের বেবি-বাম্প একেবারেই স্পষ্ট। রণবীর কাপুরের সঙ্গে মিলে একের পর এক পোজ দিচ্ছেন অভিনেত্রী। আলিয়ার উজ্জ্বল গোলাপী পোশাক পড়া ছবিতে অভিনেত্রীকে ভীষণই খুশি এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি শেয়ার করেছেন এবং বলেছেন যে তিনি 'আলো'কে স্বাগত জানাচ্ছেন দুই সপ্তাহ পরেই। রণবীরের সঙ্গে আলিয়ার প্রথম ছবি ব্রহ্মাস্ত্র, ঠিক দুই সপ্তাহের মধ্যে ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।
advertisement
শুক্রবার আলিয়া তাঁর ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করেছেন। গোলাপী ফ্লেয়ার্ড টপ এবং কালো জ্যাকেট পড়ে অদ্ভুত সুন্দর লাগছিল নায়িকাকে। ছবিতে তাঁর বেবি-বাম্প দেখা যাচ্ছে পরিস্কারভাবে। প্রথম ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী, দ্বিতীয় ছবিতে একটু পাশ ফিরে তাকিয়ে তিনি।
advertisement
ছবির সঙ্গে একটি ক্যাপশনও জুড়েছেন আলিয়া। তাতে লেখা, "আলো... আসছে( ২ সপ্তাহের মধ্যেই)। আরেকটু বাদেই তিনি লেখেন, "৯ সেপ্টেম্বর...ব্রহ্মাস্ত্র।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
২ সপ্তাহেই 'আলো' আসছে আলিয়ার জীবনে? আলিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement