advertisement

টয়লেটের পর এবার স্যানিটারি ন্যাপকিন নিয়ে হাজির হবেন অক্ষয় !

Last Updated:

এই মাসেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও ভুমি পেডনাকরের ‘টয়লেট এক প্রেম কথা’ ৷ স্বচ্ছ ভারত অভিযান নিয়ে এই ছবি ইতিমধ্যেই আলোড়ন তুলেছে গোটা বলিউডে ৷

#মুম্বই: এই মাসেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও ভুমি পেডনাকরের ‘টয়লেট এক প্রেম কথা’ ৷ স্বচ্ছ ভারত অভিযান নিয়ে এই ছবি ইতিমধ্যেই আলোড়ন তুলেছে গোটা বলিউডে ৷ সেই ছবির মুক্তির আগেই নতুন ছবি ‘প্যাডম্যান’-এর ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন টুইঙ্কল খান্ন ৷ ছবির পরিচালক অক্ষয় স্ত্রী টুইঙ্কল খান্না ৷
অক্ষয় ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়ে দিলেন নতুন বছরে তাঁর কী কী ছবি আসতে চলেছে ৷ সঙ্গে অক্ষয় তাঁর ফ্যানদের জানিয়ে দিলেন, নতুন বছরেও যেন ফ্যানেরা তাঁকে সমপরিমাণ ভালোবাসেন ৷
গত বছরে অক্ষয় হিট দিয়েছেন একের পর এক ছবি ৷ বক্স অফিসে সাড়া ফেলেছিল অক্ষয়ের এয়ারলিফট ৷ তবে এবছরে একেবারে অন্য রূপে আসতে চলেছেন বলিউডের খিলাড়ি কুমার৷
advertisement
advertisement
aaaa
নতুন বছর পড়তেই অক্ষয়ের হাতে বেশ কয়েকটা ছবি ৷ তবে সব ছবির মধ্যে অক্ষয়ের স্পেশাল ছবি হতে চলেছে আর বাল্কির ছবি ‘প্যাড ম্যান’ ৷ আর এই ছবি অক্ষয়ের স্পেশাল হওয়ার কারণই হল টুইঙ্কল খান্না ৷ ছবিটি প্রযোজনা করতে চলেছেন টুইঙ্কল খান্না ৷
advertisement
ছবিটির গল্প তৈরি হয়েছে বাস্তব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই ৷ এক ব্যক্তি নিজেই বাড়িতে তৈরি করেন স্যানিটারি ন্যাপকিন ৷ মহিলাদের অত্যন্ত দরকারি এই ন্যাপকিনকে সবার কাছে সস্তায় পৌঁছে দিতেই এই কাজ করেছিলেন তিনি ৷ এরকমই এক গল্পকে নিয়ে টুইঙ্কল খান্নার প্রযোজনায় তৈরি হতে চলেছে প্যাড ম্যান ৷ সেই ছবিরই ফার্স্টলুক ইনস্টাগ্রামে শেয়ার করলেন অক্ষয় কুমার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টয়লেটের পর এবার স্যানিটারি ন্যাপকিন নিয়ে হাজির হবেন অক্ষয় !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement