advertisement

Aindrila Sharma's mother Shikha Sharma: ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা, মেয়ের মৃত্যুর আগেই জানতেন নিজের রোগের কথা!

Last Updated:

Aindrila Sharma's mother Shikha Sharma: ১৪ বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে প্রথমবার। কিন্তু চিকিৎসার পর সেরেও যান তিনি। কিন্তু মাস কয়েক আগে আবার ব্লাডারে ক্যানসার ধরা পড়ে।

#কলকাতা: একের পর এক ঝড় বয়ে যাচ্ছে পরিবারের উপর দিয়ে। গত ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছরের অভিনেত্রীর মৃত্যুতে আজও শোকস্তব্ধ বাংলার মানুষ। তারই মধ্যে সূত্রের খবর, একই রোগে ভুগছেন প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মা। নিউজ18 বাংলাকে সে কথা জানিয়েছেন ঐন্দ্রিলার মা।
১৪ বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে প্রথমবার। কিন্তু চিকিৎসার পর সেরেও যান তিনি। কিন্তু মাস কয়েক আগে আবার ব্লাডারে ক্যানসার ধরা পড়ে। মেয়ে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার আগেই মা নিজের অসুস্থতার খবর পেয়েছিলেন। এখন তাঁর কেমোথেরাপি চলছে। চলতি মাসের ১৩ তারিখ অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন তিনি।
মায়ের রোগ ফিরে আসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঐন্দ্রিলা। নিজেও একই রোগে দু'বার ভুগেছেন। জয়ও করেছেন তিনি। তার পরে আবারও মায়ের সেই রোগ! চিন্তায় ছিলেন মাকে নিয়ে। কিন্তু তার পরে নিজেই লড়াই থামিয়ে চলে গেলেন মাকে ছেড়ে। এবার লড়াই শুরু ঐন্দ্রিলা জননীর। চারদিক থেকে তাঁর দ্রুত আরোগ্যের কামনা করছেন সকলে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma's mother Shikha Sharma: ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা, মেয়ের মৃত্যুর আগেই জানতেন নিজের রোগের কথা!
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement