Bengali Theatre: বয়স নয় বাধা! মঞ্চে আজও দৃপ্ত কণ্ঠে জীবন্ত ইতিহাস যুগজিৎ নন্দ, চেনেন তাঁকে?
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
যুগজিৎ নন্দ শুধুই একজন নাট্যশিল্পী নন, তিনি এক চলমান সাংস্কৃতিক উত্তরাধিকার। নাটক ও থিয়েটারের ধারাকে আজও বহমান রেখে চলেছেন তিনি। তাঁর এই শৈল্পিক নিষ্ঠা ও সংস্কৃতির প্রতি অগাধ ভালবাসা নিঃসন্দেহে সকলের কাছে অনুপ্রেরণা।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: নাটক যেন তাঁর রক্তে মিশে আছে। বয়সের ভার যতই বাড়ুক, মঞ্চে দাঁড়ালেই যেন সময় উল্টো পথে হাঁটে। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা প্রাক্তন শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব যুগজিৎ নন্দ আজ আর শুধু একজন অভিনেতা নন—তিনি এক জীবন্ত ইতিহাস। প্রায় ৮৮ বছর বয়সেও তাঁর গলায় রয়েছে সেই পুরনো জোর, চোখে সেই দৃপ্ত আত্মবিশ্বাস।
এই পরিবারের নাট্যচর্চার ধারা নতুন নয়। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাঁদের পরিবার। সেই স্বাধীনতার আগের দিন থেকেই নাটক ছিল পরিবারের এক অঙ্গ। বাবার হাত ধরে নাট্যচর্চায় হাতে খড়ি, তারপর একে একে পরিবারের পরবর্তী প্রজন্মও যুক্ত হয়েছে মঞ্চের সঙ্গে। বাবা, ছেলে, নাতি—তিন প্রজন্ম জুড়েই নাটক যেন উত্তরাধিকার।
advertisement
advertisement
স্কুল জীবন থেকেই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন যুগজিৎ নন্দ। পড়াশোনার পাশাপাশি চলত অভিনয়, সংলাপ রপ্ত করা, চরিত্র বোঝা। কখনও অভিনেতা, কখনও নির্দেশক—সব ভূমিকাতেই ছিলেন সমান দক্ষ। অসহায় বাবার চরিত্র হোক বা রাজা, সামাজিক নাটক থেকে পৌরাণিক কিংবা যাত্রা—সবেতেই সাবলীল তাঁর অভিনয়। কখনও পাঞ্জাবি সেজে, কখনও যাত্রার পোশাকে—প্রতিটি চরিত্রে তিনি বিশ্বাসযোগ্য।
advertisement
শুধু অভিনয় নয়, নাটক লেখাতেও তাঁর অবদান অনস্বীকার্য। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই লিখেছেন একাধিক নাটক। বর্তমানে বয়সের কারণে আর নিজে লিখতে পারেন না। পরিবারের সদস্যদের কাছে বসে সংলাপ বলে যান, আর তাঁরা লিখে নেন। তবুও তাঁর কণ্ঠের দৃঢ়তা, ভঙ্গিমা, সংলাপ বলার ছন্দ আজও অটুট।
এখন শরীরের শক্তি আগের মত নেই, কিন্তু নাটক থেকে দূরে থাকার কথা ভাবতেও পারেন না তিনি। সময় পেলেই অভিনয়ে মেতে ওঠেন। এখনও দর্শককে কাঁদাতে পারেন, আবার মুহূর্তেই হাসিতে ভরিয়ে দিতে পারেন মঞ্চ।
advertisement
যুগজিৎ নন্দ শুধুই একজন নাট্যশিল্পী নন, তিনি এক চলমান সাংস্কৃতিক উত্তরাধিকার। নাটক ও থিয়েটারের ধারাকে আজও বহমান রেখে চলেছেন তিনি। তাঁর এই শৈল্পিক নিষ্ঠা ও সংস্কৃতির প্রতি অগাধ ভালবাসা নিঃসন্দেহে সকলের কাছে অনুপ্রেরণা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
Feb 06, 2026 5:11 PM IST









