advertisement

কহো না প্যায় হ্যায়-এর সুপারহিট ২০ বছর, হৃতিক ফাঁস করলেন গোপন তথ্য !

Last Updated:

হৃতিক রোশন কহোনা প্যায় হ্যায় ছবির সঙ্গে বড়সড় ধামাকা দিয়ে বলিউডে পা রেখেছেন

#মুম্বই: আজ থেকে ২০ বছর আগে বলিউডে হৃতিক রোশন মেগা ধামাকা দিয়ে পা রেখেছিলেন রাকেশ রোশনের সুপুত্র হৃতিক রোশন ৷ ছবিতে তার সঙ্গেই বলিউডে পা রেখেছিলেন আমিশা পটেল ৷ ১৪ জানুয়ারি ২০০০ সালে কহোনা প্যায় হ্যায় সারা পৃথিবী জুড়ে মুক্তি পেয়েছিল ৷ বলিউড কাঁপিয়েছিল এবং মিউজিক্যালি হিট হয়েছিল হৃতিক ও আমিশার ছবি ৷ ছবিটি এবং তার গান পছন্দ করেছিল সমস্ত দর্শক মহল ৷ ছবির কাহিনি বিন্যাস হৃতিক রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের জীবনের গল্প বলেই পরিচিত ৷
kaho-na-pyar-hai
এই ছবিতে রোহিত ও রাজ নামে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক ৷ এই ছবিতে আমিষা পটেলের জায়গায় করিনা কাপুরের নাম ভাব হয়েছিল ৷ ছবির শ্যুটিং-এর আগে করিনা কাপুর বাদ পড়ে যায় ৷ এমনও হয়েছিল ছবির একটি দৃশ্য আমিশার পরিবর্তে করিনা কাপুরকে দেখানো হয়েছিল সেটি লং শর্ট ছিল পরে নির্দেশকের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল ৷ সম্পাদন করার সময় ভুলে গিয়েছিলেন বাদ দিতে ৷ এই নিয়ে করিনা কাপুরও জানিয়েছিল একটি দৃশ্যে তাঁকে দেখা গিয়েছিল ৷
advertisement
advertisement
কহো না প্যায় হ্যায় ছবি দুর্দান্ত সাফল্য পাওয়ার পরে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন ৷ সর্বাধিক পুরস্কার পেয়েছিল কহোনা প্যায় হ্যায় ৷ লিমকা বুক অফ রেকর্ডসে নাম উঠেছে ৷ আমিশা পটেলের মা আশা পটেল ছবিতে রাজের (হৃতিক অভিনীত অন্যতম চরিত্র) মায়ের চরিত্রে অভিনয় করেছেন ৷ ছবিতে রোহিত (হৃতিক রোশন) আমিষা পটেলের সঙ্গে দেখা হয়েছিল একটি ট্রাফিক সিগন্যালে প্রথম দেখেছিলেন ৷ এরপরে আস্তে আস্তে তাঁদের প্রেমের যাত্রা শুরু হয়েছিল ৷
advertisement
advertisement
বাস্তব জীবনে হৃতিক রোশন নিজের ছেলেবেলার প্রেম সুজান খানের সঙ্গে এই ভাবেই দেখা করেছিলেন ৷ সেই কারণেই ছবিতে এই দৃশ্যটি রাখা হয়েছিল ৷ ছবিতে হৃতিক রোশনের রাজ চরিত্রে চশমা পরেছিলেন ৷ একই সঙ্গে হৃতিক রোশনের ৬ নম্বর আঙুলটি লুকিয়ে রাখা হয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কহো না প্যায় হ্যায়-এর সুপারহিট ২০ বছর, হৃতিক ফাঁস করলেন গোপন তথ্য !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement