advertisement

ছবির ট্রেলারে কোন প্রেমের কথা বলছেন রণবীর?

Last Updated:

প্রকাশ্যে এল করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলার ৷ ট্রেলার দেখে আঁচ পাওয়া গেল, একেবারে প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের

#মুম্বই: প্রকাশ্যে এল করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলার ৷ ট্রেলার দেখে আঁচ পাওয়া গেল, একেবারে প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি ৷
করণ জোহর নিজের নিয়ম মেনেই এই ছবির গল্প বেঁধেছেন সম্পর্কের সুতাতে ৷ একেবারেই তাঁর পুরনো ছবির স্টাইলের ৷
প্রেম, বন্ধুত্ব ও লাস্যের মধ্যেই ঘোরাফেরা করতে চলেছে এই ছবি, তা অন্তত ছবির ট্রেলার দেখেই প্রকাশ পেয়েছে ৷
advertisement
করণ জোহরের সিনেমা যখন, তখন তো সম্পর্কের টানাপোড়েন, প্রেমের নতুন সংজ্ঞা তো থাকবেই ৷ সঙ্গে থাকবে মেলোড্রামা ৷ টিজার দেখে যা মনে হল, করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ও এর থেকে ব্যতিক্রম কিছুই নয় ৷ তবে এক ঝলকে বেশ আগ্রহ জাগিয়ে তোলে এই ছবি ৷
advertisement
ছবির মূল চার চরিত্র, যদিও তিন চরিত্র অর্থাৎ ঐশ্বর্য, অনুষ্কা ও রণবীরই বেশি জায়গা পেয়েছে এই টিজারে ৷ অল্প হলেও, টিজারে চমক কেড়েছেন ফাওয়াদ খান ৷ প্রেম, বিরহ, ব্যথা সবই এই ছবির চিত্রনাট্যে ভরপুর রয়েছে, তা দেখাই যায় স্পষ্ট ৷ ছবির গল্পে রয়েছে নানা ট্যুইস্ট, তা স্পষ্ট ছবির টিজার থেকেই ৷
advertisement
রণবীর-ঐশ্বর্য জুটি কিন্তু এই ছবির ইউএসপি ৷ পাশাপাশি এই দুই অভিনেতাকে বেশ মানিয়েছে ৷ রণবীরের নতুন লুকও বেশ গ্রহণ যোগ্য ৷ অন্যদিকে অনুষ্কা শর্মা ‘সুলতান’ জ্বর কাটিয়ে একেবারে ঝকঝকে ৷
প্রায়, দু’বছর ধরে এই ছবির শ্যুটিং চলেছে ৷ নিউ ইর্য়কের বেশ কিছু জায়গাতে চলেছে এই ছবির শ্যুটিং ৷ ইতিমধ্যেই ট্যুইটারে টিজারের প্রশংসা করে করণ জোহরকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে ৷ ছবিতে রণবীর, অনুষ্কা, ঐশ্বর্য, ফাওয়াদ ছাড়াও রয়েছেন লিসা হেডেন ও দীপ্তি নাভাল ৷ শোনা গিয়েছে, কেমিও চরিত্রেও নাকি দেখা যেতে পারে শাহরুখ খানকে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবির ট্রেলারে কোন প্রেমের কথা বলছেন রণবীর?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement