advertisement

শ্যুটিং ফ্লোরে ভুতের খপ্পরে টিভি অভিনেত্রী !

Last Updated:

যারা বিশ্বাস করেন তারা তো খবরটা পড়ে চমকেই উঠবেন ৷ আর যারা করেন না, তারাও হয়তো হতবাক হবেন

#মুম্বই: যারা বিশ্বাস করেন তারা তো খবরটা পড়ে চমকেই উঠবেন ৷ আর যারা করেন না, তারাও হয়তো হতবাক হবেন টেলি অভিনেত্রী অদিতি সাজওয়ানের কথা শুনে ৷ কারণ, অদিতি নাকি শ্যুটিং করতে গিয়ে পেয়েছেন ভূতের দেখা ৷
তা কী হয়েছিল অদিতির সঙ্গে ? অদিতি জানালেন স্পষ্ট, ‘চিড়িয়াঘর সিরিয়াল শ্যুটিং যে স্টুডিওতে হয়, সেটা ভূতের বাড়ি হিসেবেই পরিচিত ৷ অনেকের কাছেই শুনেছি ৷ রাতের বেলা নাকি নানারকম আওয়াজ শোনা যায় ৷ আমাদের শ্যুটিং টিমের একজন উঁচু থেকে পড়ে গিয়ে আহত হয় ৷ সে বলেছিল তাঁকে নাকি কেউ ধাক্কা দিয়েছে ৷ এই সব কথায় আমি বিশ্বাস করতাম না ৷ কিন্তু আমার সঙ্গেও যে অদ্ভুত কাণ্ডটা ঘটবে, তা বুঝতেই পারিনি ৷’
advertisement
অদিতি বলেন আরও, ‘রোজই আমি আমার গাড়িকে নির্দিষ্ট একটা জায়গায় পার্ক করতাম ৷ কিন্তু একদিন দেখি, যেখানে পার্ক করে রেখেছিলাম, গাড়িটা সেখানে নেই ৷ আমি তো হতবাক ৷ তারপর দেখি, ঠিক উলটো জায়গায় গাড়িটা দাঁড়িয়ে আছে ৷ আমি খুব ভয় পেয়েছিলাম ৷ আশে-পাশে কেউ ছিল না ৷ গাড়িটা কে সরালো !’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং ফ্লোরে ভুতের খপ্পরে টিভি অভিনেত্রী !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement