advertisement

জয় পর্ব অতীত! কেমন আছেন সায়ন্তিকা ?

Last Updated:

অনেক ঝড় বয়ে গিয়েছে সায়ন্তিকার ওপর দিয়ে ৷ প্রাক্তন প্রেমিক জয়ের ব্যবহারে বিরক্ত এবং ভীত হয়ে থানায় অভিযোগ করেছেন জয়ের বিরুদ্ধে ৷ তারপর জল অনেক দূর গড়িয়েছে ৷

#কলকাতা: অনেক ঝড় বয়ে গিয়েছে সায়ন্তিকার ওপর দিয়ে ৷ প্রাক্তন প্রেমিক জয়ের ব্যবহারে বিরক্ত এবং ভীত হয়ে থানায় অভিযোগ করেছেন জয়ের বিরুদ্ধে ৷ তারপর জল অনেক দূর গড়িয়েছে ৷ গ্রেফতার হয়েছেন জয়, ব্যক্তিগত বন্ডে ছাড়াও পেয়েছেন ৷ তবে এই বিষয়টা তাঁর একেবারেই পছন্দ নয় ৷ কারণ এই সুযোগে আবার পুরনো কাসুন্দি ঘাটা শুরু হয়েছে  ৷
তাঁর ও জয়ের দীর্ঘদিনের প্রেম ভেঙেছে কয়েকমাস আগে ৷ সে নিয়ে সাংবাদমাধ্যমের কাছে সেরকমভাবে মুখ খোলেনি তিনি ৷ কিন্তু জয়ের ব্যবহারে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন সায়ন্তিকা ও তাঁর পরিবার ৷ এই প্রথম নয়, আগেও তাঁর পরিবারকে হেনস্থা করেছেন জয় ৷ বিরক্ত করেছেন তাঁকে ৷ মাঝরাতে গিয়ে জোর করে ঢুকতে চেয়েছেন সায়ন্তিকার ফ্ল্যাটে ৷ অভিনেত্রীর নিরাপত্তরক্ষী থেকে ম্যানেজার, সবাইকে মারধরও করেছেন জয় ৷
advertisement
advertisement
তবে আপাতত সেই সব স্মৃতি মুছে এগিয়ে যেতে চাইছেন তিনি ৷ তাঁর মুখের উজ্জ্বল হাসিতেই স্পষ্ট তিনি ভাল থাকতে চাইছেন ৷ কোন অশান্তি যাতে মনে ছায়া না ফেলতে পারে তারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জোরকদমে ৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় তেমনই পোস্ট করেছেন তিনি ৷ বলেছেন 'পজিটিভিটির' কথা ৷ সায়ন্তিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তাঁর ফ্যানরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জয় পর্ব অতীত! কেমন আছেন সায়ন্তিকা ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement