advertisement

ছোট পর্দায় ফের ফিরছেন অপরাজিতা আঢ্য! কোন ভূমিকায় দেখা যাবেন তাঁকে?

Last Updated:

লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প শুনবেন অপরাজিতা। শুধু শুনবেন না গল্প, থাকছে অপরাজিতার নাচের পারফরম্যান্স। জনপ্রিয় বাংলা গান 'আয় আয় কে যাবি' থেকে হিন্দি গান 'ঝুমকা গিরা রে'--সবেতেই পা মেলাবেন তিনি।

News18
News18
কলকাতা: মহিলাদের নিয়ে শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। চলছে এখন সিজন ২। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! অক্টোবর ফিনালে! উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অক্টোবর ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি অপরাজিতা। তিনি বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সুদীপ্তা দারুণ ভাবে শো-টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শো কীভাবে সঞ্চালনা করতে হয় আমি সুদীপ্তার কাছ থেকেই শিখেছি। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তার সঙ্গে একসঙ্গে কাজ করার একটা সুযোগ হল। সব মিলিয়ে খুবই ভাল লাগছে।”
সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন অপরাজিতা। শুধু শুনবেন না গল্প, থাকছে অপরাজিতার নাচের পারফরম্যান্স। জনপ্রিয় বাংলা গান ‘আয় আয় কে যাবি’ থেকে হিন্দি গান ‘ঝুমকা গিরা রে’–সবেতেই পা মেলাবেন তিনি।
advertisement
বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।  প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন এই ফরম্যাটে যুক্ত হয়েছে নতুন একটা খেলা। “টাকার খনি”, “বল ফেলতে টাকা কুলো” এমন সব মজার খেলার সঙ্গে এখন খেলা হয় ‘টাকার গদি’।  গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
advertisement
advertisement
এটি নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই এই  উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গেছে বলে বার বার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন। এই মাসিক ফিনালেতে এবার সুদীপ্তা নিজের উদ্যোগে ১লাখ টাকা করে তুলে দেবেন তিনজন লড়াকু মা লক্ষ্মীদের হাতে। সুদীপ্তার এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে।
advertisement
মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে এই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয়েছে “লক্ষ্মী ব্যাঙ্ক”। এবারে ‘লক্ষ্মী ব্যাঙ্ক’-এর টাকা থেকে  চার জন লড়াকু মা লক্ষ্মীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে  ৫০ হাজার  টাকা যাতে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের দিশা খুঁজে পান।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছোট পর্দায় ফের ফিরছেন অপরাজিতা আঢ্য! কোন ভূমিকায় দেখা যাবেন তাঁকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement