advertisement

Actor Vishnu Manchu: শ্যুটিংয়ে দুর্ঘটনা! গুরুতর ভাবে আহত বিষ্ণু, বিদেশে বিগ বাজেট ছবির কাজে পড়ল বাধা

Last Updated:

Actor Vishnu Manchu: প্রথমে কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের অভিনয় করার কথা ছিল ‘কান্নাপ্পা’-এ। কিন্তু তাঁর অন্যান্য কিছু ছবির কাজে এই ছবি থেকে সরে দাঁড়াতে হয়েছে। আপাতত শ্যুটিং বন্ধ। বিষ্ণু সুস্থ হওয়ার পর আবার শুরু হবে কাজ।

গুরুতর ভাবে আহত হয়েছেন বিষ্ণু মঞ্চু।
গুরুতর ভাবে আহত হয়েছেন বিষ্ণু মঞ্চু।
শ্যুটিংয়ে দুর্ঘটনা। আহত হলেন নায়ক। বিগ বাজেট ছবি ‘কান্নাপ্পা’র শ্যুটিংয়ে তুমুল ব্যস্ত। সেই ছবির সেটেই ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। ড্রোন শট নেওয়ার সময়ে হাতে এসে পড়ে সেই যন্ত্র। গুরুতর ভাবে আহত হয়েছেন বিষ্ণু মঞ্চু। শ্যুটিং চলছিল নিউ জিল্যান্ডে। দুর্ঘটনার পরে শ্যুটিংয় এখন আপাতত স্থগিত।
ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গেই বিষ্ণুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশ গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি। চিকিৎসকেরা এখন পর্যবেক্ষণে রেখেছেন বিষ্ণুকে।
advertisement
ফ্যান্টাসি ড্রামা ‘কান্নাপ্পা’র প্রযোজনা করছেন অভিনেতা মোহন বাবু। পরিচালনায় মুকেশ কুমার সিং। ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে প্রভাসকে। নয়নতারা অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। মালয়ালম অভিনেতা মোহনলাল, কন্নড় শিব রাজকুমারেরও ক্যামিও রয়েছে ছবিতে।
advertisement
প্রথমে কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের অভিনয় করার কথা ছিল ‘কান্নাপ্পা’-এ। কিন্তু তাঁর অন্যান্য কিছু ছবির কাজে এই ছবি থেকে সরে দাঁড়াতে হয়েছে। আপাতত শ্যুটিং বন্ধ। বিষ্ণু সুস্থ হওয়ার পর আবার শুরু হবে কাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Vishnu Manchu: শ্যুটিংয়ে দুর্ঘটনা! গুরুতর ভাবে আহত বিষ্ণু, বিদেশে বিগ বাজেট ছবির কাজে পড়ল বাধা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement